বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

এক মাসের মধ্যেই মাঠে নামতে পারবো: সাকিব

  • আপডেট সময় : ০৪:১৬:০৫ অপরাহ্ণ, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অবশেষে সব উদ্বেগ-উৎকণ্ঠাকে পেছনে ফেলে আশা নিয়ে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ব্যথা না থাকলে আগামী এক মাসের মধ্যেই মাঠে নামার আশা তার।

আজ রবিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে মেলবোর্ন-সিঙ্গাপুর হয়ে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছেন তিনি।

উল্লেখ্য, হাতের আঙুলের পুরনো ব্যথার তীব্রতা বাড়ায় এবং আঙুলের পুঁজ জমে ইনফেকশন হয়ে যাওয়ার কারণে তড়িঘড়ি করেই এশিয়া কাপ শেষ না করে দেশে ফেরেন সাকিব। এরপর গত ৫ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্নে যান তিনি। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সপ্তাহখানেক হাসপাতালে কাটানোর পর অবশেষে দেশে ফিরলেন সাকিব।

যদিও সেখানের বিশেষজ্ঞরা জানিয়েছেন, আঙুলের ইনফেকশন অনেকটাই ভালোর দিকে। সহসাই আর কোনো সমস্যা না হলে মাস তিনেকের মধ্যেই পরীক্ষামূলকভাবে মাঠে নামতে পারবেন তিনি। তখন তার খেলার সময় ব্যথা অনুভূত না হলে অপারেশন ছাড়াই খেলতে পারবেন সাকিব।

দেশে ফিরে সাকিব আল হাসান বলেন, ইনফেকশন সেরে উঠছে। আশা করছি এক মাসের মধ্যেই মাঠে নামতে পারবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

এক মাসের মধ্যেই মাঠে নামতে পারবো: সাকিব

আপডেট সময় : ০৪:১৬:০৫ অপরাহ্ণ, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮