রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

নাটোরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৫৭:৪৯ অপরাহ্ণ, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
  • ৮২৬ বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের আহম্মদপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দিরেন চন্দ্র পাহান (৩৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই সঙ্গে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোর-পাবনা মহাসড়কের কাদিম সাতুরিয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দিরেন সদর উপজেলার নবীন কৃঞ্চপুর গ্রামের নগেন চন্দ্র পাহানের ছেলে।
নাটোরের ঝলমলিয়া মহাসড়ক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোজাম্মেল হক জানান, দিরেন চন্দ্র পাহান বাইসাইকেলে করে আহম্মদপুর বাজারে যাচ্ছিলেন। এসময় নাটোর-পাবনা মহাসড়কের কাদিম সাতুরিয়া বটতলা এলাকায় পৌঁছালে ঠিক একই সময়ে গ্রামীণ ট্রাভেলস ও চাপাই ট্রাভেলস নামে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় গ্রামীণ ট্রাভেলসের বাসটির ধাক্কায় রাস্তার পাশ দিয়ে যাওয়া বাইসাইকেল আরোহী দিরেন চাকার নিচে চাপা গড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ দুর্ঘটনায় দুই বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হন।
তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

নাটোরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় : ১১:৫৭:৪৯ অপরাহ্ণ, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮