শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

ইরানে বেশ কিছু সংখ্যক গুপ্তচর গ্রেফতার !

  • আপডেট সময় : ০৫:৫২:২৪ অপরাহ্ণ, বুধবার, ২৯ আগস্ট ২০১৮
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইরানে মঙ্গলবার বেশ কিছু সংখ্যক গুপ্তচর গ্রেফতার করা হয়েছে। দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী জানান, গুপ্তচর ও দ্বৈত নাগরিকদের দমনের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি বলেন, ‘আমাদের শত্রুরা আমাদের দেশের ব্যাপারে তথ্য নেয়ার চেষ্টা করছে।’
‘গুপ্তচরবৃত্তি ও অনুপ্রবেশের মাধ্যমে তারা এ কাজ করছে। সৌভাগ্যবশত: আমাদের গুপ্তচর দমন শাখা এ মন্ত্রণালয়ের শক্তিশালী শাখাগুলোর অন্যতম।
গ্রেফতার হওয়া এসব গুপ্তচরের ব্যাপারে তিনি বিস্তারিত বা তাদেরকে কখন গ্রেফতার করা হয়েছে সেব্যাপারে জানাতে অস্বীকৃতি জানান।
তিনি আরো বলেন, কর্মকর্তা পর্যায়ে কর্মরত দ্বৈত নাগরিকদের নির্মূল করতেও জোরালো প্রচেষ্টা চালানো হচ্ছে।
তিনি বলেন, ‘যদি আপনি এমন কাউকে চেনেন তাহলে তাদের ব্যাপারে আমাদেরকে জানাবেন।’
তিনি আরো বলেন, গত বছর ইরান ২৩০টি সন্ত্রাসী তৎপরতা ঠেকিয়ে দিয়েছে।
আলাভী বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও মেট্রোর মতো বিভিন্ন স্থানে হামলার ষড়যন্ত্র আমরা ব্যর্থ করে দিয়েছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ইরানে বেশ কিছু সংখ্যক গুপ্তচর গ্রেফতার !

আপডেট সময় : ০৫:৫২:২৪ অপরাহ্ণ, বুধবার, ২৯ আগস্ট ২০১৮