সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান

ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদার বৈঠক !

  • আপডেট সময় : ০৮:৪২:২৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও নতুন রাজনৈতিক জোট ‘বিএনএ’র সভাপতি নাজমুল হুদা।

বৃহস্পতিবার বিকেলে তারা আলাদাভাবে সচিবালয়ে ওবায়দুল কাদেরের অফিসে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা আবু নাসের মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদার পৃথক বৈঠকের কথা নিশ্চিত করেছেন। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন তিনি।

তবে বৈঠক সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের সিদ্দিকীর বৈঠকে জোটবদ্ধ নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে কাদের সিদ্দিকী বলেন, তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাদের সঙ্গে কাজ করতে চান তিনি।

কাদের সিদ্দিকী বৈঠক করে বেরিয়ে যাওয়ার পর ওবায়দুল কাদেরের অফিসে যান নাজমুল হুদা।

ওই সূত্র জানায়, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে দাওয়াত দিতেই নাজমুল হুদা ওবায়দুল কাদেরের অফিসে যান।

কাদের সিদ্দিকী ও নাজমুল হুদা আলাদাভাবে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করলেও এ বিষয়ে গণমাধ্যমকে কিছু জানাননি তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল

ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদার বৈঠক !

আপডেট সময় : ০৮:৪২:২৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮