সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান

আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের পদত্যাগ করতে হবে: মওদুদ

  • আপডেট সময় : ০৫:৩৫:৩৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
  • ৮২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোন আসামিকে কারা মেরেছে, সেটার ব্যাপারে আমি খবর রাখি না। দেশে আরও অন্যান্য জরুরি কাজ আছে।’ কুষ্টিয়ায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

২৬ জুলাই, বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী।

এ ছাড়া হামলার ঘটনাকে ‘সাজানো নাটক’ আখ্যা দিয়ে আনিসুল হক আরও বলেন, ‘ছাত্রলীগকে দায়ী করা হচ্ছে। ছাত্রলীগ অত্যন্ত কঠোরভাবে বলেছে, তারা এর সঙ্গে জড়িত নয়।’

২৪ জুলাই, মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘তার (মাহমুদুর রহমানের) ওপর হামলার ঘটনায় আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের পদত্যাগ করতে হবে।’

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আনিসুল হক বলেন, ‘আপনাদের হয়তো মনে আছে, মওদুদ সাহেবের আমলে সারা দেশের প্রত্যেকটি জজকোর্টে বোমা হামলা হয়েছিল। সেখানে দুজন অত্যন্ত জ্ঞানী ও বিজ্ঞ বিচারক নিহত হয়েছিলেন। তখন কিন্তু মওদুদ সাহেব দায়িত্ব থেকে পদত্যাগ করেননি। এখন এসব প্রলাপ বকা তার অভ্যাস হয়ে গেছে। আমার মনে হয়, বিএনপির ওনাকে পরিবর্তন করা উচিত।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকারের রূপরেখা ও মন্ত্রিপরিষদের আকার কেমন হবে, এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সময়মতো প্রধানমন্ত্রী আপনাদেরকে এ বিষয়ে নিশ্চিত করবেন।’

সূত্র :  প্রিয় সংবাদ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল

আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের পদত্যাগ করতে হবে: মওদুদ

আপডেট সময় : ০৫:৩৫:৩৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮