শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

সিরিয়ায় ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ২১৫

  • আপডেট সময় : ০২:৫৬:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম, এবং সুবাইদার প্রাদেশিক রাজধানীতে সমন্বিত হামলা চালিয়েছে আইএস। এতে সুবাইদা প্রদেশে কমপক্ষে ২১৫ জন নিহত হয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার দেশটির স্বাস্থ্য বিভাগের পরিচালক এ তথ্য নিশ্চিত করছেন। এছাড়া জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

এদিকে ফক্স নিউজের এক প্রতিবেদন বলছে, বুধবার সিরিয়ায় পৃথক কয়েকটি সন্ত্রাসী হামলায় ২২০ জন নিহত হয়েছে।

আইএস এক বিবৃতিতে জানিয়েছে, তারা বুধবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি গ্রামে এবং সুবাইদার প্রাদেশিক রাজধানীতে সমন্বিত হামলা চালিয়েছে। তারা এই দিন আত্মঘাতি হামলাও চালায়।

জানা গেছে, বুধবার সিরীয় সরকার নিয়ন্ত্রিত বেশ কিছু এলাকায় পৃথক কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে। এতে আহত হয়েছে আরও দুইশ’ মানুষ। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

এদিকে, ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বুধবার সুবাইদা শহর, রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর ও পূর্বাঞ্চলীয় বেশ কিছু গ্রামে হামলা হয়েছে। সংস্থাটি জানায়, সিরিয়ায় গৃহযুদ্ধের সাত বছরে একদিনে এত মানুষের মৃত্যুর ঘটনা এটিই প্রথম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

সিরিয়ায় ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ২১৫

আপডেট সময় : ০২:৫৬:৪৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮