সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান

বিভিন্ন রেল রুটে চলবে দ্রুতগতির বুলেট ট্রেন : রেলমন্ত্রী

  • আপডেট সময় : ০২:৩০:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
  • ৮৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, দেশের বিভিন্ন রেল রুটে চলবে দ্রুতগতির বুলেট ট্রেন। তিনি বলেন, শুধু ঢাকা-চট্রগ্রাম নয়, আগামীতে ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী ও ঢাকা-পায়রা বন্দর পর্যন্ত বুলেট ট্রেন চালুর পরিকল্পনা নেয়া হবে।
মন্ত্রী আজ বুধবার সচিবালয়ের মন্ত্রী পরিষদ কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের ২য় দিনে রেলপথ মন্ত্রণালয় শীর্ষক আলোচনায় এ কথা বলেন। এ সময় সারাদেশ থেকে আগত জেলা প্রশাসকদের মধ্য থেকে কয়েকজনের প্রশ্নেরও জবাব দেন মন্ত্রী।
বগুড়ার জেলা প্রশাসক সিরাজগঞ্জ-বগুড়া-রংপুর রেললাইন নির্মাণ কাজ দ্রুত শুরু করার অনুরোধ জানান। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ভৈরবে বাইপাশ রেললাইন নির্মাণ ও একই লাইনে সিগনালিং ব্যবস্থার উন্নয়ন, প্লাটফরম ও ট্রেনের দরজা একই বরাবর করার অনুরোধ জানান।
ঢাকার জেলা প্রশাসক কমলাপুর-এয়ারপোর্ট রুটে বেশি পরিমাণে কমিউটার ট্রেন চালানোর একটি প্রস্তাব উত্থাপন করেন।
এর পূর্বে জেলা প্রশাসকদের মধ্য থেকে ৭টি লিখিত প্রস্তাব পেশ করা হয় এবং রেলপথ সচিব এগুলোর জবাব দেন।
এ সময় রেলপথ মন্ত্রী বলেন, বিএনপি সরকার রেল-খাতকে ধ্বংস করে গেছে। বর্তমান সরকারই রেলকে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় গঠন করেছে। বর্তমান প্রধানমন্ত্রী ধ্বংসপ্রাপ্ত রেলখাতে গতি এনেছেন। অনেক প্রকল্প চলছে। সারদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা আছে সরকারের।
যে কোন প্রকল্পে ভূমি অধিগ্রহণসহ তা বাস্তবায়নের ক্ষেত্রে জেলা প্রশাসকদের ভুমিকা গুরুত্বপূর্ণ বলেও রেলমন্ত্রী উল্লেখ করেন। তিনি আশা করেন, অতীতের মতো ভবিষ্যতেও জনকণ্যানমূলক কাজে ডিসিদের সহযোগিতা অব্যাহত থাকবে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্ঝেল হোসেন ও রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন এ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল

বিভিন্ন রেল রুটে চলবে দ্রুতগতির বুলেট ট্রেন : রেলমন্ত্রী

আপডেট সময় : ০২:৩০:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮