বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

জাপানে ‘নজিরবিহীন’ তাপদাহে এক সপ্তাহে ৬৫ জনের মৃত্যু !

  • আপডেট সময় : ০৫:৪১:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
  • ৮২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাপানে ‘নজিরবিহীন’ তাপদাহে এক সপ্তাহে ৬৫ জন মারা গেছে। মঙ্গলবার সরকারি কর্মকর্তারা এ কথা জানান। এদিকে আবহাওয়া সংস্থা এই রেকর্ড তাপমাত্রাকে ‘প্রাকৃতিক দুর্যোগ’ হিসেবে অবহিত করেছে। খবর এএফপি’র।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে বলছে, রোববার পর্যন্ত এই সপ্তাহে তাপদাহে ৬৫ জন মারা গেছে এবং ২২ হাজার ৬শ’ ৪৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা আরো বলছে, প্রচন্ড এই তাপদাহে জুলাইয়ের প্রথম থেকে এ পর্যন্ত মোট ৮০ জন মারা গেছে এবং ৩৫ হাজার লোক হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে যারা মারা গেছে তাদের মধ্যে ছয় বছর বয়সী এক স্কুল ছাত্রও রয়েছে।
এ প্রেক্ষাপটে সরকারের শীর্ষ মুখপাত্র মঙ্গলবার সাংবাদিকদের বলেন, দেশের ওপর দিয়ে রেকর্ড তাপপ্রবাহ বয়ে যাওয়ার কারণে স্কুলগামী শিশুদের জীবন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া জরুরি।
সরকার বলছে, তারা আগামী গ্রীস্মের মধ্যে সকল স্কুলে শীতাতপ যন্ত্র বসানোর জন্যে তহবিল সরবরাহ করবে।
সোমবার রাজধানী টোকিওর বাইরে সায়তামার কুমেগায়ে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা ছিল এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ। এছাড়া প্রথমবারের মত টোকিও মেট্রো এলাকায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রিতে পৌঁছেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

জাপানে ‘নজিরবিহীন’ তাপদাহে এক সপ্তাহে ৬৫ জনের মৃত্যু !

আপডেট সময় : ০৫:৪১:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮