রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতার ঘরে পাওয়া গেল ইয়াবা ও গুলি !

  • আপডেট সময় : ০১:৩৪:৪০ অপরাহ্ণ, বুধবার, ১৮ জুলাই ২০১৮
  • ৭৮৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজিব আহম্মেদের (২২) শোয়ার ঘর থেকে মাদক ও গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। এই ঘটনায় পরে দুটি মামলা দায়ের করে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। আজ মঙ্গলবার তাঁকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

গতকাল সোমবার বিকেল সোয়া পাঁচটায় কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকায় রাজিবের বাড়িতে এ অভিযান চালায় র‍্যাব।

মামলার বরাত দিয়ে কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল সোয়া পাঁচটার দিকে খাজানগর এলাকায় রাজিবের বাড়িতে র‌্যাব অভিযান চালায়। একপর্যায়ে রাজিবের শোয়ার ঘর থেকে দুটি এয়ারগান, ৫২৮টি গুলি, একটি স্প্রিং, ১০৭টি ইয়াবা বড়ি ও শটগানের ২৩টি গুলি পাওয়া যায়। এ সময় রাজিববে আটক করে র‌্যাব ক্যাম্পে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১১টায় তাঁকে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করে র‌্যাব। র‌্যাবের কুষ্টিয়া ক্যাম্পের ডিএডি শফিকুল ইসলাম বাদী হয়ে রাজিবকে একমাত্র আসামি করে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা করেন।

আজ দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার প্রথম আলোকে বলেন, ‘রাজিব জেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনি মূলত সাধারণ সম্পাদক সাদ আহমেদের সঙ্গে চলাফেলা করতেন। এর আগেও তাঁর বিরুদ্ধে মাদকের ব্যবসা করার অভিযোগ ছিল। এবার র‌্যাবের হাতে ধরা পড়েছেন। সংগঠন বিরোধী কাজ করায় তাঁকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ে কেন্দ্র একটা সিদ্ধান্ত জানাবে।’

সাধারণ সম্পাদক সাদ আহমেদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতার ঘরে পাওয়া গেল ইয়াবা ও গুলি !

আপডেট সময় : ০১:৩৪:৪০ অপরাহ্ণ, বুধবার, ১৮ জুলাই ২০১৮