রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

নির্বাচন কোন অপরাধীর মুক্তির দরকষাকষির বিষয় হতে পারে না : ইনু

  • আপডেট সময় : ১২:০৮:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, অপরাধীর মুক্তির উছিলায় নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ নির্বাচন কোন অপরাধীর মুক্তির দরকষাকষির বিষয় হতে পারে না।
তিনি আজ সোমবার বিকেলে রাজধানীর গুলিস্তানে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এ আলোচনা সবার আয়োজন করে। জাসদের স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায় দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য এডভোকেট হাবিবুর রহমান শওকত প্রমুখ বক্তৃতা করেন।
সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর স্মৃতিচারণে হাসানুল হক ইনু বলেন, জাফর সাজ্জাদ সংগ্রামী, সৎ ও নির্লোভ রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। তিনি সমাজ পরিবর্তনের লক্ষ্যকে জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েই দল ও রাজনীতি কেন্দ্রীক জীবন-যাপন করতেন।
তথ্যমন্ত্রী বলেন, সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চু মুক্তিযুদ্ধের প্রশ্নে, যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে আপোষহীন ছিলেন। তাই তিনি বিএনপি-জামাত-যুদ্ধাপরাধীদের ক্ষমতার বাইরে রাখার রাজনৈতিক কৌশল প্রয়োগে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
জাসদ সভাপতি বলেন,শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে, যুদ্ধাপরাধী, জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াতকে রাজনীতি ও নির্বাচনের বাইরে রাখতে হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

নির্বাচন কোন অপরাধীর মুক্তির দরকষাকষির বিষয় হতে পারে না : ইনু

আপডেট সময় : ১২:০৮:২৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮