রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

বিএনপি নেত্রী খালেদা জিয়ার আইনজীবী কার্লাইলকে ঢুকতে দিলো না ভারত !

  • আপডেট সময় : ০৯:৩২:১১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিরোধীদল বিএনপি নেত্রী খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লার্ড কার্লাইলকে দিল্লী বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।

দিল্লী থেকে বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ আইনজীবী লর্ড কার্লাইল এর মিডিয়া টিমের সূত্রে জানতে পেরেছেন যে, মি: কার্লাইল বুধবার গভীর রাতে দিল্লী বিমানবন্দরে এসে পৌঁছান।

তখন ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁকে জানায় যে, ভারত সরকার তাঁর ভিসা প্রত্যাহার করেছে।

এরপর তাঁকে দিল্লীর বিমানবন্দর থেকেই লন্ডনের ফিরতি ফ্লাইটে তুলে দেয়া হয়।

এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দিল্লীতে একটি পাঁচতারা হোটেলে এক সংবাদ সম্মেলনে তাঁর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল।

কিন্তু এখন লর্ড কার্লাইলের সেই সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে বলে তাঁর মিডিয়া টিম থেকে জানানো হয়েছে।

শুভজ্যোতি ঘোষ জানিয়েছেন, খালেদা জিয়ার ব্রিটিশ এই আইনজীবী লর্ড কার্লাইল এর দিল্লী সফর নিয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে তীব্র আপত্তি জানিয়ে আসছিল।

দিল্লী ফরেন করেসপন্ডেন্টস ক্লাব তাঁর শুক্রবারের নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল দেয়ার পরও তিনি দিল্লীতে একটি পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন।

বাংলাদেশে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা কেন ‘সাজানো’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’, সেটাই মি: কার্লাইলের সংবাদসম্মেলনে ব্যাখ্যা করার কথা ছিল বলে তাঁর মিডিয়া টিম থেকে জানানো হয়েছিল।

শেষ পর্যন্ত লর্ড কার্লাইল ভারতে ঢুকতে পারলেন না।

সূত্র : বিবিসি বাংলা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

বিএনপি নেত্রী খালেদা জিয়ার আইনজীবী কার্লাইলকে ঢুকতে দিলো না ভারত !

আপডেট সময় : ০৯:৩২:১১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮