রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

ডিজিটাল নিরাপত্তা আইনটি হবে জনবান্ধব : আইনমন্ত্রী

  • আপডেট সময় : ০৯:২১:০৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
  • ৮১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি হবে জনবান্ধব ও মিডিয়াবান্ধব।
আজ বুধবার সচিবালয়ে নিজ দফতরে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা শেষে তিনি এ কথা জানান।
সংসদের আগামী অধিবেশনে ডিজিটাল নিরাপত্তা আইনটি পাস হতে পারে জানিয়ে আনিসুল হক বলেন, ‘আমি আগেও বলেছি এখনও পরিস্কারভাবে বলছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কিছুতেই বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে যে বাক-স্বাধীনতা এবং সাংবাদিকতার স্বাধীনতা দেওয়া আছে সেটাকে খর্ব করে কোন আইন প্রণয়ন করবে না, করবে না, করবে না।’
আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনটি বর্তমানে সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে আছে। ব্যাপক আলাপ-আলোচনার ভিত্তিতে আইনটিকে জনবান্ধব করতেই দফায় দফায় সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছি।’
তিনি বলেন, ‘স্ট্যান্ডিং কমিটির বৈঠকেও সাংবাদিক নেতারা দু’বার অংশ নিয়েছেন। আজকের বৈঠকেও ওই আইনের খুঁটিনাটি বিষয়ে সাংবাদিক নেতাদের সাথে আলোচনা হয়েছে।’
আনিসুল হক বলেন, সাংবাদিক নেতারা অনেক প্রস্তাব দিয়েছেন, সেগুলো নিয়ে স্ট্যান্ডিং কমিটিতে বসবো। আলাপ-আলোচনার ভিত্তিতেই স্ট্যান্ডিং কমিটি আইনটিকে চূড়ান্ত করবে। তবে চূড়ান্তভাবে সংসদে উপস্থাপনের আগে সাংবাদিক নেতাদের সঙ্গে হয়তো আরও একবার বসবো।
বৈঠকে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল এবং বেসরকারী টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো‘র সিনিয়র সহসভাপতি ও ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

ডিজিটাল নিরাপত্তা আইনটি হবে জনবান্ধব : আইনমন্ত্রী

আপডেট সময় : ০৯:২১:০৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮