রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

হজ ক্যাম্পে আসছেন যাত্রীরা , বুধবার উদ্বোধন হবে !

  • আপডেট সময় : ১০:৩৮:৩৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮
  • ৮৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে পবিত্র হজে যাওয়ার জন্য যাত্রীরা আসতে শুরু করেছেন। মঙ্গলবার থেকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে ক্যাম্প।

এরই মধ্যে হজযাত্রীদের আগমন উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের মসজিদ ও ক্যাম্প পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন পরিচ্ছন্নকর্মীরা। শেষ হয়েছে হজ ক্যাম্পে ধোঁয়া-মোছার কাজও। আগামীকাল বুধবার ঢাকার আশকোনায় হজ অফিসে হজের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, সোয়া লাখ হজযাত্রীকে স্বাগত জানাতে আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে হজের কার্যক্রম উদ্বোধন করার দুদিন পরে শুরু হবে হজ ফ্লাইট।

ফ্লাইটের আগে হজ যাত্রীদের আশকোনা হজ ক্যাম্পে দুই-তিন দিন অবস্থান করার নিয়ম রয়েছে। কারণ এখানে প্রতি ওয়াক্ত নামাজের পর হজের করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া মক্কা, মদিনা, আরাফাত ও মিনায় গিয়ে কীভাবে হজের আনুষ্ঠানিকতা পালন করতে হবে সে বিষয়গুলো অবহিত করা হয়।

হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম আরো বলেন, হজ যাত্রীদের সব ধরনের সেবা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।  হজ যাত্রীদের জন্য আমাদের ৪০ জনের একটি স্বেচ্ছাসেবী দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। হজ ক্যাম্পে সব সময় তিন হাজার যাত্রী অবস্থান করবেন। ধারাবাহিকভাবে এখানে সব যাত্রীই এসে দুই-তিন দিন করে অপেক্ষা করবেন। বিভিন্ন বিষয়ে তালিম দেওয়ার পর তাদের ফ্লাইট হবে।

১৪ জুলাই হজ ফ্লাইট শুরুফিরতি ২৭ আগস্ট : পবিত্র হজ পালনের উদ্দেশে ১৪ জুলাই থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এদিন সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে হজ ফ্লাইট ছেড়ে যাবে। পবিত্র হজ শেষে ২৭ আগস্ট প্রথম ফিরতি হজ ফ্লাইট শুরু হবে।

চাঁদ দেখা সাপেক্ষে এবার সম্ভাব্য হজের তারিখ হতে পারে ২১ আগস্ট। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ যাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৬ হাজার ৭৯৮ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ১ লাখ ২০ হাজার জন। বেসরকারি ব্যবস্থাপনায় এবার ৫২৮টি হজ এজেন্সি হজের কার্যক্রম পরিচালনা করছে।

হজের শেষ ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যাবে ১৫ আগস্ট। আর পবিত্র হজ পালন শেষে ২৭ আগস্ট থেকে প্রথম ফিরতি হজ ফ্লাইট শুরু হবে। বাংলাদেশ বিমান ১৮৭টি ফ্লাইটে ৬৪ হাজার ৯৬৭ জন এবং সাউদিয়া এয়ারলাইনস ৬১ হাজার ৮৩১ জন হজ যাত্রী পরিবহন করবে।  বেসরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত ৯ হাজার ৫০০ জনের ভিসা সম্পন্ন হয়েছে।

হজের আনুষাঙ্গিক কিছু তথ্য : এ বছর বাংলাদেশ বিমানের টিকিট পাওয়া সহজ করতে এজেন্সিগুলো সরাসরি বাংলাদেশ বিমান থেকে হজ যাত্রীর সমপরিমাণ টিকিট সংগ্রহ করতে পারবে।

হজ যাত্রীদের টিকা ছাড়াও ব্লাড গ্রুপ, ব্লাড সুগার, এক্স-রে ও ইসিজি পরীক্ষা করতে হবে। শুধু সরকারি হাসপাতালে নয়, বেসরকারি হাসপাতালেও পরীক্ষা করা যাবে। আশা করা হচ্ছে, এতে হজ যাত্রীদের হয়রানি কম হবে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) সানিয়া তাহমিনা জানিয়েছেন, হজ যাত্রীদের মেডিক্যাল রিপোর্ট তৈরির জন্য প্রো-ফর্মা অনেক আগে থেকেই আছে। গত বছর থেকে সৌদি সরকার কড়াকড়ি করেছে। এখন আমরা স্বাস্থ্য পরীক্ষার জন্য বেশি মনোনিবেশ করছি।

তিনি বলেন, সরকারিভাবে করলেও বিনা পয়সায় করা যায় না, ইউজার ফি দিতে হয়। সরকারি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের জন্য পরীক্ষা করার সক্ষমতা রয়েছে, কিন্তু বিপুল পরিমাণ হজ যাত্রীকে সেবা করার সক্ষমতা অনেক সময় নেই। এ জন্য বাইরে থেকেও করতে পারেন। ব্লাড গ্রুপ, ব্লাড সুগার, এক্স-রে এবং ইসিজি পরীক্ষা হজ যাত্রীরা করে নিয়ে এলে হবে।

এখন পর্যন্ত বেসরকারিভাবে ১৩ হাজার ৪০০ ভিসা ইস্যু হয়েছে। গত বছর এই সময়ে কোনো ভিসা হয়নি। সৌদি দূতাবাস এক দিনে ১০ হাজার ভিসা দেবে। তবে গত বছরের এই সময়ের তুলনায় সামগ্রিক পরিস্থিতি সন্তোষজনক বলে ধরা নেওয়া হচ্ছে।

সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের পক্ষে অধিকাংশ এজেন্সি বাড়ি ভাড়া সম্পন্ন করেছে।

১৫ সদস্যের হজ কারিগরি দল গঠন: চলতি বছরে হজ মৌসুমে সৌদি আরবে বাংলাদেশ হজ অফিস জেদ্দা, মক্কা ও মদিনায় হজ প্রশাসনিক দল ও মৌসুমী হজ অফিসারদের দাপ্তরিক সহযোগিতা এবং প্রয়োজনীয় আনুষাঙ্গিক সহায়তা করার জন্য ১৫ সদস্য বিশিষ্ট হজ কারিগরি দল গঠন করা হয়েছে। হজ ব্যবস্থাপনা পোর্টালে এই তথ্য জানানো হয়েছে।

উক্ত কর্মকর্তারা দুই ভাগে বিভক্ত হয়ে ১৩ জুলাই থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে অবস্থান করবেন।

হজ কারিগরি দলের সদস্যদের নিয়ে গতকাল ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে তাদের যাবতীয় করণীয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

২৪ ঘণ্টা খোলা থাকবে হজ কল সেন্টার ০৯৬০২৬৬৬৭০৭ : হজ যাত্রী ও তাদের স্বজনদের সুবিধার্থে ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি চালু করা হয় হজ কল সেন্টার। হজের প্রাক-নিবন্ধন ও নিবন্ধনসংক্রান্ত তথ্য-উপাত্ত সম্পর্কে হজ গমনেচ্ছুদের অবহিত করতে কল সেন্টারটি সারা বছর খোলা থাকে।

প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি খোলা থাকে। তবে হজ ফ্লাইট শুরু হলে কল সেন্টারটি দিনরাত ২৪ ঘণ্টাই খোলা থাকবে। ০৯৬০২৬৬৬৭০৭ নম্বরে ফোন করলেই মিলবে সর্বশেষ সব তথ্য।

জানা গেছে, হজের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে হজ কল সেন্টারে ব্যস্ততা তত বাড়ছে। হজ যাত্রী ও তাদের স্বজনরা হজ ভিসা, হজ ফ্লাইটের সময়সূচি ও হজ পালন সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত জানতে প্রতিদিন রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের দোতলায় স্থাপিত কল সেন্টারে যোগাযোগ করছেন। দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষ ল্যান্ডফোন, মোবাইল, ইমেইল, ফেসবুক ,স্কাইপে ও ওয়েভচ্যাট ইত্যাদি নানা মাধ্যমে সরাসরি কল সেন্টারে যোগাযোগ করে বিভিন্ন তথ্য জানতে চাইছেন।

তথ্য জানা যাবে ওয়েবসাইটেও : কল সেন্টার ছাড়াও হজযাত্রী ও তাদের স্বজনদের সুবিধার্তে রয়েছে হজ ব্যবস্থাপনা পোর্টাল www.hajj.gov.bd এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mora.gov.bd । ই-হজ পদ্ধতিতে একজন হজ যাত্রী আইডি নম্বর দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে তার ভিসা হয়েছে কিনা, ফ্লাইট কবে ইত্যাদি নানা বিষয়ে তথ্য জানতে পারবেন।

হজ যাত্রীদের আইডি কার্ড ও ভিসা আবেদনের পদ্ধতি : হজ যাত্রীদের আইডি কার্ড ও ভিসা পাওয়ার জন্য আবেদন করার পদ্ধতি আগের থেকে অনেক বেশি সহজ এখন। এরই মধ্যে হজযাত্রীদের আইডি কার্ড ও ভিসা আবেদন প্রক্রিয়ার ধাপসমূহ এবং ইউজার ম্যানুয়াল আকারে প্রকাশ করা হয়েছে। ম্যানুয়াল আকারে পদ্ধতিটি পেতে ক্লিক করুন এখানে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

হজ ক্যাম্পে আসছেন যাত্রীরা , বুধবার উদ্বোধন হবে !

আপডেট সময় : ১০:৩৮:৩৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮