রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

চিকিৎসা সংক্রান্ত অভিযোগ জানাতে হটলাইন চালু করছে স্বাস্থ্য মন্ত্রণালয় !

  • আপডেট সময় : ০৫:৫৯:১৫ অপরাহ্ণ, সোমবার, ৯ জুলাই ২০১৮
  • ৮৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চিকিৎসা সংক্রান্ত যে কোন ধরনের অভিযোগ জানাতে হটলাইন চালু করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালের সামনে একটি সাইন বোর্ড লাগানো হবে যাতে এই হট লাইন নম্বরটি লেখা থাকবে। যার মাধ্যমে সাধারণ জনগণ সহজেই চিকিৎসা সংক্রান্ত যে কোন ধরনের অভিযোগ জানাতে পারবেন।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বাসসকে জানান, যেকোনো ধরনের অনাকাংখিত পরিস্থিতি এড়াতে অভিযোগ প্রদানের জন্য হটলাইন নম্বর সংবলিত একটি সাইন বোর্ড সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে স্থাপন করা হবে। তবে সারাদেশের হাসপাতালগুলোতে এটি চালু করতে কিছুদিন সময় লাগবে।
তিনি বলেন, আমি ইতোমধ্যে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সাথে কথা বলে দ্রুত হটলাইন নম্বর চালু করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিচালক হাসপাতালকে নির্দেশ দিয়েছি। যাতে একজন সাধারণ মানুষ যে কোন হাসপাতালের বিষয়ে, যে কোন অভিযোগ সরাসরি জানাতে পারেন।
‘ফোনে যে অভিযোগ করা হবে, তার ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে’ জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে শিগগিরই একটি পলিসি ঠিক করা হবে। হট লাইন নম্বরে অভিযোগ গ্রহণের জন্য একটি কমিটি থাকবে। তারা অভিযোগ শোনার পর তা লিখে কর্তৃপক্ষকে জানাবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বাসসকে জানান, আমরা হট লাইন চালুর প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছি। বিএমডিসি’র সাথে কথা বলে শিগগিরই একটি হটলাইন নম্বর চালু করা হবে। এই নম্বরটি সারাদেশের সকল হাসপাতালের সামনে লাগানো সাইনবোর্ডে লেখা থাকবে। সাধারণ মানুষ চিকিৎসা সংক্রান্ত তাদের যে কোন অভিযোগ এই হট লাইন নম্বরে জানাতে পারবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

চিকিৎসা সংক্রান্ত অভিযোগ জানাতে হটলাইন চালু করছে স্বাস্থ্য মন্ত্রণালয় !

আপডেট সময় : ০৫:৫৯:১৫ অপরাহ্ণ, সোমবার, ৯ জুলাই ২০১৮