বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

মাইগ্রেন থেকে মুক্তি চান? এই ঘরোয়া পদ্ধতি পরখ করে দেখতে পারেন !

  • আপডেট সময় : ০৫:২৮:০৬ অপরাহ্ণ, সোমবার, ৯ জুলাই ২০১৮
  • ৮৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মাইগ্রেন এখন বেশিরভাগ মানুষের অন্যতম প্রধান সমস্যা। কখনও এটি বংশ পরম্পরায় আসে। কখনও আবার টেনশন, ভয় থেকে জন্ম নেয়। অনেক সময় সাইনাস থেকেও আসে মাইগ্রেন। এই রোগ থেকে মুক্তি পেতে অনেকে মুঠো মুঠো ওষুধ খান। কিন্তু সবসময় ওষুধ না খেয়ে বাড়িতে রোজকার ব্যবহৃত জিনিসেও এর শুশ্রুষা হয়।

১) আঙুরের রস

মাইগ্রেনের ওযুধ হিসাবে বেশ ভাল কাজ করে আঙুরের রস। টাটকা আঙুরের রস জলের সঙ্গে মিশিয়ে দিনে দু’বার করে খান। এতে থাকে ফাইবার, ভিটামিন এ ও সি। তার সঙ্গে থাকে যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট। এই উপাদানগুলি মাইগ্রেনের যন্ত্রণা দূর করতে পারে।

২) আদা

আদার অনেক গুণ। তার মধ্যে একটি মাইগ্রেন থেকে মুক্তি। পাতিলেবু ও আদার রস মিশিয়ে চা খান। মাইগ্রেনের যন্ত্রণার উপশম হতে পারে। শুধু মাইগ্রেন নয়। আরও অনেক সমস্যা থেকেও মুক্তি দিতে পারে আদা।

৩) দারুচিনি

শুধু খাবারে স্বাদই জোগায় না দারুচিনি। এর এমন অনেক গুণ রয়েছে, যা আমাদের অনেকেরই অজানা। তেমনই একটি হল মাইগ্রেনের উপশমকারী ওষুধ। দারুচিনি বেটে সেটি জলের সঙ্গে মিশিয়ে কপালে লাগান। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। মাইগ্রেনের যন্ত্রণা দূর হতে পারে।

৪) ক্যাফেইন

অল্প মাত্রায় ক্যাফেইন মাইগ্রেনের যন্ত্রণা আয়ত্তে আনতে পারে। তবে যারা কফিতে আসক্ত, তাদের ক্ষেত্রে এর কোনও প্রভাব পড়বে না। কিন্তু যাঁরা কফি খান না, তাদের জন্য ক্যাফেইন ওষুধ হয়ে উঠতে পারে। মাইগ্রেনের ব্যথার সময় কফি খেলে তা কিছুটা কমার সম্ভাবনা থাকে।

৫) আলো থেকে দূরে থাকুন

মাইগ্রেনের ব্যাথা হলে তীব্র আলো এড়িয়ে চলুন। আলোর প্রভাবে মাথা ব্যথা বাড়তে পারে। এই সময় চেষ্টা করুন অন্ধকারে চোখ বন্ধ করে বিশ্রাম নেওয়ার।

৬) ম্যাসাজ

মাইগ্রেনের ব্যথা কমাতে ম্যাসাজের কোনও জুড়ি নেই। কপাল, চোখের উপর ও ঘাড়ে ম্যাসাজ করুন। এতে যন্ত্রণার তীব্রতা কমবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

মাইগ্রেন থেকে মুক্তি চান? এই ঘরোয়া পদ্ধতি পরখ করে দেখতে পারেন !

আপডেট সময় : ০৫:২৮:০৬ অপরাহ্ণ, সোমবার, ৯ জুলাই ২০১৮