রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের নীতি হচ্ছে অন্য কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানো:সজীব ওয়াজেদ জয়

  • আপডেট সময় : ১২:১৫:৪২ অপরাহ্ণ, বুধবার, ৪ জুলাই ২০১৮
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সোমবার এক ফেসবুক পোস্টে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের এক মন্তব্যকে ‘স্থানীয় দূতাবাসের মতামত’ হিসেবে বর্ণনা করেছেন। কেননা, যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের নীতি হচ্ছে অন্য কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানো।
তিনি তাঁর ফেসবুক পাতায় বলেন, তাই এটি কেবল স্থানীয় দূতাবাসেরই মতামত। সবসময়ের মতোই দূতাবাসের কর্মকর্তারা তাদের বিএনপি’র বন্ধুদের সঙ্গে খুব বেশী সময় কাটাচ্ছেন।’
জয় বলেন, বাংলাদেশে মার্কিন দূতাবাস অনেকটা বিএনপি’র মুখপাত্রে পরিণত হয়েছে।
তারা সম্প্রতি গাজীপুরে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি’র মন্তব্যগুলোই পুনরাবৃত্তি করছেন এবং অনিয়মের কথা বলছেন। অথচ নির্বাচনে বিএনপি’র সহিংসতা চালানোর চেষ্টা নিয়ে কিছুই বলছেন না।
নির্বাচনে ৪২৫টি ভোট কেন্দ্রের মধ্যে মাত্র ৯টি অর্থাৎ ২ দশমিক ১ শতাংশ কেন্দ্রে অনিয়ম হয়েছে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করার মাধ্যমে কেন্দ্রগুলোর ভোটগ্রহণ বাতিল ঘোষণা করেন। আর তাদের ঠিক এটাই করার কথা।
তিনি বলেন, আমাদের নতুন মেয়র জাহাঙ্গীর আলম বিএনপি’র প্রার্থী হাসান থেকে ২ লাখের বেশি ভোট, অর্থাৎ দ্বিগুণ ভোট, পেয়ে বিজয়ী হয়েছেন। সকল নির্বাচন পর্যবেক্ষক একমত যে, অনিয়মের অভিযোগ যা এসেছে তা কোনভাবেই নির্বাচনে প্রভাব ফেলতে পারেনি।
জয় বলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমানের ফোনালাপ থেকে আমরা জানতে পারি যে, তার দল সহিংসতা তৈরি করার মাধ্যমে নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করেছিলো।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের বক্তব্যে এই বিষয়টি উল্লেখ করেনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের নীতি হচ্ছে অন্য কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানো:সজীব ওয়াজেদ জয়

আপডেট সময় : ১২:১৫:৪২ অপরাহ্ণ, বুধবার, ৪ জুলাই ২০১৮