রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কোমরের বেল্ট থেকে উদ্ধার করা হলো ৮শ গ্রাম সোনারবারসহ এক চোরাকারবারীকে

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৩৭:১৫ অপরাহ্ণ, সোমবার, ২ জুলাই ২০১৮
  • ৭৭৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার লোকনাথপুর থেকে ৭টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর তেল পাম্পের সামনে থেকে আটক করা হয়। আটক স্বর্ণের ওজন প্রায় ৮শ গ্রাম। আটক চোরাকারবারী ইদ্রিস আলি বিশেষ কায়দায় কোমরের বেল্টের মধ্যে সোনার বারগুলো পাচার করছিল। সে যশোর জেলার শার্শা উপজেলার খলসি গ্রামের সুরত আলির ছেলে। চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে.কর্ণেল ইমাম হাসান জানায়, দর্শনা বিজিবির একটি টহল দল স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর তেল পাম্পের কাছে অবস্থান করছিল। এসময় ঢাকা থেকে দামুড়হুদার উদ্দেশ্য ছেড়ে আসা যাত্রীবাহি একটি বাসের গতিরোধ করে। বাসের যাত্রী ইদ্রিস আলিকে আটক করে চুয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পে নেয়। তার দেহ তল্লাশির সময় মাজায় বিশেষ ভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৭টি স্বর্ণের বার উদ্ধার করে। এ ব্যাপারে দামুড়হুদা থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কোমরের বেল্ট থেকে উদ্ধার করা হলো ৮শ গ্রাম সোনারবারসহ এক চোরাকারবারীকে

আপডেট সময় : ০১:৩৭:১৫ অপরাহ্ণ, সোমবার, ২ জুলাই ২০১৮