রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৩৮:৪০ অপরাহ্ণ, শনিবার, ২৩ জুন ২০১৮
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ওল্টু মন্ডল (৩২) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০ টায় উপজেলার সাতকপাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওল্টু মন্ডল উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মহাসিন আলীর ছেলে। পুলিশ জানায়, স্থানীয় দুটি মাদক ব্যবসায়ীদের মধ্যে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। গতকাল শুক্রবার রাতে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। পরে আজ শনিবার সকালে হাউসপুর গ্রামের কৃষকরা মাঠে কৃষি কাজ করতে যাচ্ছিল। এসময় সাতকপাট এলাকায় এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তারা। পুলিশ ঘটনাস্থলে এসে মাদক ব্যবসায়ী ওল্টুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, নিহত ওল্টু মন্ডল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওসি আরও জানান, তার নামে আলমডাঙ্গাসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৩৮:৪০ অপরাহ্ণ, শনিবার, ২৩ জুন ২০১৮