রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

চুয়াডাঙ্গার দর্শনায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ০১:১১:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় হৃদয় (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। পুলিশের দাবি, নিহত হৃদয় কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার নামে জেলার বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দর্শনা রেলগেটসংলগ্ন পরানপুর সড়কের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত হৃদয় দর্শনার পাঠানপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সকাল ৮টার দিকে দর্শনা রেলগেটসংলগ্ন পরানপুর সড়কের পাশে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ওই লাশটি হৃদয়ের বলে শনাক্ত করা হয়। নিহত হৃদয় এলাকার ইয়াবা ব্যবসায়ী বলে জানান তারা।
নিহতের পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় শান্তিপাড়া ইনতাজের দোকানের সামনে থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন হৃদয়কে ধরে নিয়ে যায়। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থলে দুটি গুলির খোসা পাওয়া গেছে। নিহত হৃদয় কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী। তার নামে জেলার বিভিন্ন থানায় মাদক, সন্ত্রাসী ও ছিনতাইসহ ১৪টি মামলা রয়েছে বলে জানান ওসি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

চুয়াডাঙ্গার দর্শনায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:১১:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮