রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

বিএনপির ভারত সফর নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই :কাদের

  • আপডেট সময় : ০৯:৫৪:১৮ পূর্বাহ্ণ, বুধবার, ১৩ জুন ২০১৮
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

বিএনপির ভারত সফর নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কারণ আমরা খুব কনফিডেন্ড, জনগণ আমাদের পক্ষে আছে।

মঙ্গলবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস, ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে ওবায়দুল কাদের বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ। সেখানে তারা কার কার সঙ্গে আলাপ করল, কী আলাপ করলো এনিয়ে আমাদের মাথাব্যথা নেই। কারণ আমরা খুব কনফিডেন্ট, আমাদের দেশের জনগণ আমাদের পক্ষে আছে।

তিনি বলেন, কোনো বিদেশি শক্তি আমাদের ক্ষমতায় বসাবে না। আমার দেশের জনগণই শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে। আমাদের বিশ্বাস আছে, আমাদের আস্থা আছে। পরবর্তী নির্বাচনে আমরা যাব, নির্বাচন করব এটাই মূল লক্ষ্য নয়, আমাদের মূল লক্ষ্য পরবর্তী প্রজন্মের জন্য মাদকবিরোধী, ভেজালবিরোধী কর্মসূচি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে গত ৪৩ বছর রাজনীতিতে এতো সৎসাহস শেখ হাসিনা ছাড়া কেউ দেখাতে পারেনি। ৪৩ বছরে সবচেয়ে সফল রাজনৈতিক ব্যক্তি, সফল কূটনীতিক হলেন শেখ হাসিনা।

এসময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মনোনয়ন দেবে মনোনয়ন বোর্ড যার চেয়ারম্যান দলের সভাপতি  ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কাছে সব খবর আছে। সারা দেশের খবর আছে।

ওবায়দুল কাদের বলেন, এই মহানগরীতে কারা উইনেবল প্রার্থী, মনোনয়ন পাওয়ার যোগ্য, এটা নিয়ে নিজেরা ঝগড়া করবেন না। অসুস্থ প্রতিযোগিতায় পড়লে আমাদের প্রতিপক্ষরা লাভবান হবে। প্রার্থিতা নিয়ে অহেতুক প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

মাদকবিরোধী অভিযান নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীকে ক্যাম্পেইন করে সহযোগিতা করবে। মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোনো আপস নেই।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, আসলামুল হক এমপি প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

বিএনপির ভারত সফর নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই :কাদের

আপডেট সময় : ০৯:৫৪:১৮ পূর্বাহ্ণ, বুধবার, ১৩ জুন ২০১৮