রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

ঈদে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা- ডিএমপি কমিশনার !

  • আপডেট সময় : ০৪:০৪:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ জুন ২০১৮
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আসন্ন পবিত্র ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যাত্রী হয়রানিমূলক কোন আচরণ বরদাস্ত করা হবে না। মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শনকালে একথা বলেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।

আজ ১২ জুন’১৮ তারিখ সকাল সাড়ে ১১ টায় মহাখালী বাস টার্মিনালে আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়। সভাটির আয়োজন করে মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতি ও ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে কমিশনার বলেন, ‘আমাদের সমন্বিত নিরাপত্তার জন্য রমজানের এই ২৬ দিনে ঢাকা মহানগরীতে উল্লেখযোগ্য কোন অপরাধ ঘটেনি। ঈদকে সামনে রেখে যে সমস্ত আপরাধ হয়ে থাকে তা আমরা সকলকে নিয়ে নিয়ন্ত্রণ করেছি। মানুষ নিরাপদে গভীর রাত পর্যন্ত শপিংমলে ঈদ কেনাকাটা করে বাড়ি ফিরছে। অজ্ঞানপার্টি, পকেটমার, চাঁদাবাজ ও টিকেট কালোবাজারিদের বরদাস্ত করবো না। শুধু বাস টার্মিনাল না, আমরা সদরঘাট লঞ্চ টার্মিনাল, রেল স্টেশনে নিয়েছি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা শহরে কোন ধরনের চাঁদাবাজি হবে না। যেই চাঁদাবাজি করবে তাকে ছাড় দেয়া হবে না।’

তিনি আরো বলেন, টার্মিনাল থেকে গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে গাড়ি বের করতে দেয়া হবে। টার্মিনালে আমরা হলুদ রেখা দিয়েছি। গাড়ি হলুদ রেখা অতিক্রম করলেই তাকে অবশ্যই টার্মিনাল ছাড়তে হবে। ঢাকা শহরের প্রবেশ ও বাহির পথ যানজটমুক্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন রকম লক্কর-ঝক্কর বাস রাস্তায় নামতে দেয়া হবে না। লক্কর-ঝক্কর বাস রাস্তায় নামলে মোবাইল কোর্টের মাধ্যমে বাস ডাম্পিং করা হবে। ঈদে যানজট সহনশীল রাখতে ডিএমপি’র সাথে সকলে সমন্বয় করে কাজ করছে।

এছাড়াও পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে কমিশনার বলেন, ‘ আপনারা মাদক খাবেন না। নেশাগ্রস্থ হয়ে নিজের সাথে যাত্রীদেরও বিপদে ফেলবেন না। জঙ্গির পর মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। যতদিন ঢাকা মহানগরে মাদক থাকবে ততদিন আমাদের অভিযান চলবে। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। কাউকে ছাড় দেয়া হচ্ছে না। আনন্দমূখর ও নিরাপদ ঈদ যাত্রার জন্য সকলকে সহযোগিতার আহবান জানান ডিএমপি কমিশনার।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম বিপিএম, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মোসলেহ উদ্দিন আহমদ, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মোঃ ওসমান আলী, সাধারণ সম্পাদক আলহাজ সহিদুল্ল্যাহ (সদু)। সভাপতিত্ব করেন মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আলহাজ মোঃ আবুল কালাম।  উক্ত মতবিনিময় সভার সার্বিক তত্বাবধানে ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

ঈদে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা- ডিএমপি কমিশনার !

আপডেট সময় : ০৪:০৪:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ জুন ২০১৮