রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

নান্দাইলে মুক্তিযোদ্ধার কবর ভাংচুর ঘটনার ১২দিন পার হলেও আসামীরা অধরা !

  • আপডেট সময় : ১০:৫৬:১১ পূর্বাহ্ণ, সোমবার, ১১ জুন ২০১৮
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে মরহুম সেনা সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের কবরের টাইলস ভাংচুর ও পরিবারের সদস্যদের উপর হামলার ঘটনার ১২ দিন পার হলেও মামলার আসামীরা অধরা রয়েছে। এনিয়ে নান্দাইল উপজেলার মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রোববার (১০ই জুন) নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি মো. শাহ আলম ভূইয়া, সহ-সভাপতি ঝরুন পাল, সাধারন সম্পাদক কাদের ভূইয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, চন্ডীপাশা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমিটির আহ্বায়ক ফারুক, সাধারন সম্পাদক কামরুল সহ ১৫ জনের একটি দল ঘটনাস্থল পরিদর্শন এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সান্তনা প্রদান করেন। মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সদস্যরা জানান, মুক্তিযোদ্ধার ইতিহাস ও চেতনাকে মুছে ফেলতে মুক্তিযোদ্ধার কবর ভাংচুর করে মুক্তিযোদ্ধাকে যে অবমাননা করা হয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন জানিয়ে অবিলম্বে আসামীদের গ্রেফতার সহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। পরে মুক্তিযোদ্ধা মরহুম সেনা সদস্য আব্দুল কাদেরের জন্য বিশেষ মোনজাত করা হয়। উল্লেখ্য, মঙ্গলবার (৩০শে মে) রাতে মরহুম সেনা সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের কবরের টাইলস ভাংচুর সহ তাঁর পরিবারের সদস্যদের মারধর করে একই গ্রামের জালাল উদ্দিনের পুত্র জহিুরুল ইসলাম ও তাজুল ইসলাম গং। তারা স্থানীয়ভাবে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানাগেছে। উক্ত হামলার ঘটনায় মৃত মুক্তিযোদ্ধার সন্তান মো. শফিকুল ইসলাম বাদী হয়ে জালাল উদ্দিন, জহিরুল ইসলাম, তাজুল ইসলাম নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪/৫জনের নামে নান্দাইল মডেল থানায় বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এলাকার ইউপি সদস্য মো. বাবলু মিয়া ও এলাকাবাসী জানান, “হামলাকারী জালাল উদ্দিনের ছেলেরা এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, মাদক ও মোটর সাইকেল চোরাকারবারীর সাথে জড়িত।” বিবাদীদের বাড়িতে তাদের না পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি তবে মহিলারা বলেন, কবরের জায়গায় তাদের অংশ রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

নান্দাইলে মুক্তিযোদ্ধার কবর ভাংচুর ঘটনার ১২দিন পার হলেও আসামীরা অধরা !

আপডেট সময় : ১০:৫৬:১১ পূর্বাহ্ণ, সোমবার, ১১ জুন ২০১৮