রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করার কোন সুযোগ নাই : নাসিম

  • আপডেট সময় : ১০:৪০:২৩ পূর্বাহ্ণ, সোমবার, ১১ জুন ২০১৮
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে রাজনীতি করার কোন সুযোগ নাই। তাকে অত্যন্ত গুরুত্ব ও মর্যাদার সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
আজ রাজধানীর অফিসার্স ক্লাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, পরিবার পরিকল্পনা বিভাগের সচিব ফয়েজ আহমেদ, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সনাল প্রমুখ বক্তব্য রাখেন।
খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনে নতুন করে মেডিকেল বোর্ড গঠন করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন রাজনীতিবিদ ও বয়স্ক নারী। তার চিকিৎসার ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন আছি। অত্যন্ত গুরুত্ব দিয়ে মর্যাদার সঙ্গে তার চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে।
কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দলটির নেতাদের মিথ্যাচার না করার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া একজন রাজনৈতিক নেতা, একটি দলের চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, তার প্রতি সবসময়ই আমাদের সদয় দৃষ্টিভঙ্গি আছে। বিএনপিকে বলব, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অহেতুক মিথ্যাচার করবেন না।
কারাবন্দি থাকা অবস্থায় কাউকে জেল কোডের বাইরে চিকিৎসা দেয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, বেগম জিয়ার সর্বোত্তম চিকিৎসাসেবা করা হচ্ছে ও করা হবে। তার যেকোনো অসুবিধা দেখা হবে। তবে জেল কোডের বাইরে গিয়ে চিকিৎসা করা সম্ভব নয়। আমরা আশ্বস্ত করতে চাই, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে কোনো অবহেলা করা হচ্ছে না। করার প্রশ্নই ওঠে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করার কোন সুযোগ নাই : নাসিম

আপডেট সময় : ১০:৪০:২৩ পূর্বাহ্ণ, সোমবার, ১১ জুন ২০১৮