বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

৩০ যৌনকর্মীর সাথে রাতভর পার্টি করলো মেক্সিকোর ফুটবলাররা !

  • আপডেট সময় : ১১:৪৫:২৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮
  • ৮০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাশিয়া বিশ্বকাপের খুব বেশি দিন বাকি নেই।ফুটবলপ্রেমীদের মধ্যেও রাশিয়া বিশ্বকাপ নিয়ে উন্মাদনা বেড়ে চলেছে। এদিকে, শেষ সময়েই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে মেক্সিকোর ফুটবলাররা। সংবাদমাধ্যম ডেইলি মেইল’র খবরে বলা হয়, মেক্সিকোর বিশ্বকাপ স্কোয়াডের ফুটবলাররা ৩০ জন যৌনকর্মীর সঙ্গে রাত কাটিয়ে সম্প্রতি জয় উদযাপন করেছে৷ রাশিয়া বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারায় মেক্সিকোর ফুটবল দল৷ তারপরই ৩০ জন যৌনকর্মীকে নিয়ে রাতভর উদ্দাম উৎসবে মেতেছিল ফুটবলাররা৷

যদিও এরআগেও ম্যাচে জিতে হোটেলে যৌনকর্মীদের নিয়ে এসে ৬ মাসের জন্য নির্বাসনের মুখে পড়েছিল মেক্সিকান ফুটবলাররা৷ তবে এবারে কোন শাস্তির সামনে পড়তে হচ্ছে না মেক্সিকোর ফুটবলারদের। কারণ মেক্সিকান ফুটবলের কর্তারা জানিয়ে দিয়েছেন, ওরা ফ্রি-টাইমেই এসব করেছে৷ এই ‘সেক্স পার্টির’ জন্য মেক্সিকান ফুটবলাররা ট্রেনিং মিস করেননি৷

এ ব্যাপারে মেক্সিকান ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি কান্টু জানান, যেসব ফুটবলার এই পার্টিতে অংশ নিয়েছিলেন তাদের শাস্তি দেওয়া সম্ভব নয়৷ কারণ ওরা ট্রেনিং মিস করেনি৷ একটা ছুটির দিন মানে ছুটির দিন৷ ফুটবলাররাই ঠিক করবেন তাঁরা কিভাবে সে দিনটা কাটাবেন৷

সূত্রে বলা হয়, বিশ্বকাপ খেলা সামনে রেখে মেক্সিকান ফুটবল ফেডারেশন এই ইস্যুতে ঝামেলায় যেতে চায়নি। তাই খেলোয়াড়দের পক্ষে তাদের বক্তব্য যে, ফুটবলাররা অবসর সময়েই উৎসবে মেতেছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

৩০ যৌনকর্মীর সাথে রাতভর পার্টি করলো মেক্সিকোর ফুটবলাররা !

আপডেট সময় : ১১:৪৫:২৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮