রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

পুলিশ সবসময় জনগণের জন্য-ঝিনাইদহে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ডিআইজি দিদার আহম্মদ

  • আপডেট সময় : ১২:৫৫:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮
  • ৭৮৯ বার পড়া হয়েছে

All-focus

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ

খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহম্মদ বলেছেন, খেলাধুলা আমাদের জীবনের অপরিহার্য অংশ। বিশেষ করে পুলিশ সদস্যদের প্রতিনিয়ত এর সাথে যুক্ত থাকতে হয়। পিটি প্যারেড থেকে শুরু করে শারিরীক চর্চা করে নিজের কাজ সঠিক ভাবে করতে হয়। বুধবার বিকেলে ঝিনাইদহ জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পুলিশ সবসময় জনগণের জন্য কাজ করে। তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাচ্ছি। জনগণকে সুস্থ, সুন্দর রাখা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখায় আমাদের প্রধান দ্বায়িত্ব। দিদার আহম্মদ আরও বলেন, ঝিনাইদহ জেলা বাংলাদেশের মধ্যে একটি উল্লেখযোগ্য জেলা। এ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে। সবাই একত্রিত হয়ে কাজ করলে আমরা ভালো থাকব। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি নাহিদুল ইসলাম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সিলেট মহানগরীর উপ-পুলিশ কমিশনার ও ঝিনাইদহের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানুসহ ৭ জেলার পুলিশ সুপার। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি ও ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ। বিকেলে অনুষ্ঠানের শুরুতে পুলিশ লাইনস মাঠে পায়রা ও বেলনু উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহম্মদ। পরে পুলিশ সদস্য, আমন্ত্রীত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দৌড় প্রতিযোগিতা, হাড়ি ভাঙ্গা, বালিশ বদল, সুচে সুতা পরানোসহ নানা প্রতিযোগিতা। বিকেলে খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

পুলিশ সবসময় জনগণের জন্য-ঝিনাইদহে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ডিআইজি দিদার আহম্মদ

আপডেট সময় : ১২:৫৫:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮