রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

  • আপডেট সময় : ১১:৫৮:৫৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮
  • ৮০১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা  প্রতিনিধি: চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) আহসান হাবীবের ভাষ্য, অস্ত্র ও ডাকাতিসহ নয়টি মামলার আসামি ও এলাকার চিহ্নিত জামু-কামরুল বাহিনীর সক্রিয় সদস্য মিরাজুল ইসলামকে গতকাল বিকেলে দামুড়হুদা মডেল থানার পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাঁর দেহ তল্লাশি করে রাইফেলের দুটি কার্তুজ পাওয়া যায়। তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে অস্ত্রের কথা স্বীকার করেন।
এসআই আব্বাস উদ্দিন ও কয়েকজন পুলিশ মিরাজুলকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হন। মিরাজুলের গ্রাম হাতিভাঙ্গায় যাওয়ার সময় গোবিন্দহুদা ঈদগাহ মাঠের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা অস্ত্রধারী দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়ে। পুলিশ এ সময় আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। দুর্বৃত্তরা পাল্টা গুলি ছোড়ে। টানা ২৫ মিনিট ‘বন্দুকযুদ্ধ’ চলে। এতে পুলিশের সঙ্গে থাকা মিরাজুল দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক আউলিয়ার রহমান মৃত ঘোষণা করেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত মিরাজুলের স্বজনদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, রাইফেলের দুটি কার্তুজ, দুটি হাতবোমা ও একটি রামদা উদ্ধার করা হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সূত্র : newspapers71

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট সময় : ১১:৫৮:৫৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮