সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

হরিণাকুন্ডুতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘুর বসতভিটা দখল !

  • আপডেট সময় : ০৬:৪৪:৪৭ অপরাহ্ণ, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮
  • ৭৯৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদাতাঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক সংখ্যালঘুর বসতভিটা দখল করে নিয়েছে নাসির উদ্দিন নামের এক ভূমিদস্যু। শনিবার বিকেলে জোরপুর্বক ওই জমিতে কলাগাছ লাগিয়ে বেড়া দিয়ে ঘিরে ফেলে ঘরে তালা দেয় সে। ভুক্তভোগী নন্দদুলাল সরকার জানান, তার পৈত্রিক সুত্রে পাওয়া ২২ শতক জমিতে দীর্ঘদিন ধরে বসত করে আসছিলেন। নন্দদুলালের চাচা সন্তোষ সরকার দেশত্যাগ করে ভারতে চলে যাওয়ায় পর তিনি ওই জমিতে বসবাস করে আসছিল। কয়েক মাস আগে থেকে গ্রামের ভূমিদস্যু নাসির উদ্দিন ২২ শতক জমির মধ্যে ৭.২৬ শতক জমি ক্রয় সুত্রে দাবী করে আসছে। চাচা সন্তোষ জমি বিক্রি করার পর ভাতিজা নন্দদুলাল সরকার বিষয়টি জানতে পেরে আদালতে আমানত করে। আদালত এর প্রেক্ষিতে ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। কিন্তু নাসির উদ্দিন গ্রামের প্রভাবশালী হওয়ায় ভাই রাজ্জাক মাষ্টারের সহযোগীতায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিটি দখল করে নিয়েছে। ওই জমিতে থাকা নন্দদুলালের একটি ঘরে তালা দিয়েছে নাসির এবং উঠান কুপিয়ে কলাগাছ লাগিয়েছে। ভুক্তভোগী নন্দদুলাল সরকার বলেন, ১৪৪ ধারা জারি থাকা স্বত্তেও ভাই রাজ্জাক মাষ্টারের সহায়তায় নাসির উদ্দিন কিভাবে জমি দখল নিল। অভিযুক্ত নাসির উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি। এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ওসি কে এম শওকত হোসেন বলেন, আদালতের নিষেধাজ্ঞা পেয়ে যথারীতি উভয় পক্ষকে নোটিশ দিয়ে স্থীতিবস্থা বজায় রাখার জন্য বলেছিলাম। নাসির উদ্দিন জমি দখল করে নিয়েছে বলে জানতে পেরেছি। দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

হরিণাকুন্ডুতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘুর বসতভিটা দখল !

আপডেট সময় : ০৬:৪৪:৪৭ অপরাহ্ণ, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮