রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

কালীগঞ্জে বৃদ্ধা মিলা দাস হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার !

  • আপডেট সময় : ০৬:৪১:৩৭ অপরাহ্ণ, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮
  • ৮১০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদাতাঃ

হলুদ ক্ষেত নষ্ট ও গাছের ডাল কাটার মতো তুচ্ছ ঘটনা নিয়ে মিলা দাসকে হত্যা করা হয়। সোমবার পুলিশের হাতে গ্রেফতার হওয়া মিলা দাস হত্যার সাথে জড়িত আসামী আনিসুর রহমান সরদার পুলিশকে এই তথ্য জানান। ঝিনাইদহের কালীগঞ্জে বৃদ্ধা মিলা দাস হত্যা মামলার প্রধান আসামী আনিসুর রহমান সর্দার (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আনিসুর রহমান উপজেলার চাপালি গ্রামের বদর উদ্দিন বদু সর্দারের ছেলে। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওই এলাকার শ্বশান থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়। হলুদ ক্ষেত নষ্ট ও গাছের ডাল কাটাসহ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিলা দাসকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে শিবনগর দাসপাড়া চিত্রা নদীর ধারে একটি আখ ক্ষেত থেকে মিলা দাসের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রোববার রাতে নিহতের ছেলে বেজেন দাস ওরফে সাগর আনিসুর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

কালীগঞ্জে বৃদ্ধা মিলা দাস হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার !

আপডেট সময় : ০৬:৪১:৩৭ অপরাহ্ণ, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮