রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

নাটোরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন !

  • আপডেট সময় : ১২:৩১:৩৬ অপরাহ্ণ, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮
  • ৭৮৮ বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোর সদর উপজেলায় দুই কোটি ২২লাখ টাকা ব্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার (২৯শে এপ্রিল) শহরের আলাইপুর এলাকায় তিনতলা এই ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিমুল বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করেছে। তাদের জন্য মাসিক ভাতা ও উৎসব ভাতাই বৃদ্ধি করা হয়নি, উৎসব ভাতার পরিধি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। অচিরেই তারা বছরে দুইটির পরিবর্তে পাঁচটি করে উৎসব ভাতা পাবেন। সারাদেশে “বীর নিবাস” নির্মাণের মাধ্যমে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্যে আবাসনের ব্যবস্থা ব্যবস্থাও করছে সরকার। সারাদেশের প্রত্যেক জেলা ও উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের মাধ্যমে মুক্তিযোদ্ধা সংসদের অফিসের সংস্থানের পাশাপাশি এসব ভবনের প্রথম ও দ্বিতীয় তলা তারা বাণিজ্যিকভাবে ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হতে পারবেন বলে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য শিমুল উল্লেখ করেন।
জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আকতার বানু, এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী তাজমিল খান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, এলজিইডি বাস্তবায়নাধীন তিনতলা বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় বাণিজ্যিক বিপণী বিতান এবং তৃতীয় তলায় মুক্তিযোদ্ধা সংসদের অফিস ও মিলনায়তন থাকবে। আগামী এক বছরে ভবন নির্মাণ কাজ শেষ হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

নাটোরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন !

আপডেট সময় : ১২:৩১:৩৬ অপরাহ্ণ, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮