রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

ঝিনাইদহ থামছেই না অগ্রনী ব্যাংকে ওৎ পেতে থাকা প্রতারক চক্রের দৌরাত্ম!

  • আপডেট সময় : ১২:৩১:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮
  • ৭৮৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদাতাঃ

ঝিনাইদহ শহরের অগ্রণী ব্যাংকে দিন দিন প্রতারকদের দৌরাত্ব বেড়েই চলেছে। এতে গ্রাহকরা চরম প্রতারণার শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত ১৫ এপ্রিল সদর উপজেলার উদয়পুর গ্রামের আহাম্মদ উল্লাহ’র স্ত্রী পায়রা বেগম অগ্রণী ব্যাংকে ৫০ হাজার টাকা জমা দিতে আসেন। ব্যাংকের মধ্যে পুর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতারক চক্রের এক সদস্য তাকে সাহায্যের কথা বলে তার কাছ থেকে জমা স্লিপ ও টাকা নেয়। পায়রা বেগম লেখাপড়া না জানায় সরল ভেবে ওই প্রতারককে জমাস্লিপ ও ৫০ হাজার টাকা দিয়ে দেয়। এক পর্যায়ে প্রতারক ৫০ হাজার টাকার স্থলে ৩৪ হাজার টাকা পায়রা বেগমের হাতে দিয়ে বাকি ১৬ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে পায়রা বেগম টাকা জমা দিতে গেলে ক্যাশ কাউন্টারের কর্মকর্তা ১৬ হাজার টাকা কম আছে বলে জানায়। বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে পায়রা বেগম ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন যা তদন্তাধীন রয়েছে। ভুক্তভোগী পায়রা বেগম বলেন, যে ব্যাক্তি জমা স্লিপ লিখে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়েছে তাকে প্রায়ই ওই ব্যাংকের মধ্যে দেখা যেত। এ ব্যাপারে অগ্রণী ব্যাংক ওই শাখার ম্যানেজার তাপস কুমার বিশ্বাস বলেন, প্রতারককে ধরতে এ শাখা থেকে পুলিশকে সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে। ওই দিনের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। আগামীতে এ ধরনের কর্মকান্ড যাতে না ঘটে তার জন্য গ্রাহকসহ সকলকে সচেতন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

ঝিনাইদহ থামছেই না অগ্রনী ব্যাংকে ওৎ পেতে থাকা প্রতারক চক্রের দৌরাত্ম!

আপডেট সময় : ১২:৩১:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮