রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

লক্ষ্মীপুরে গৃহবধুকে পিটিয়ে হত্যা, হাসপাতালে লাশ রেখে পালিয়েছে স্বামী !

  • আপডেট সময় : ০৬:১০:৩০ অপরাহ্ণ, শনিবার, ২১ এপ্রিল ২০১৮
  • ৭৯৪ বার পড়া হয়েছে

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধি:-

লক্ষ্মীপুরে যৌতুকের দাবীতে জোসৎনা বেগম নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুজনসহ শ^শুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। আজ শনিবার সকালে গৃহবধুর লাশ সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় স্বামী সুজনসহ অন্যরা। সদর উপজেলার পিয়ারাপুর এলাকায় এ ঘটনা ঘটে । নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, বিয়ের পর থেকে গৃহবধু জোসৎনা বেগম ও তার পরিবারকে যৌতুকের জন্য চাপ দেয় স্বামী সুজনসহ শ^শুরবাড়ির লোকজন। এ নিয়ে প্রায় জোসৎনা বেগমকে শারীরিক ও মানষিক নির্যাতন চালাত স্বামীসহ শ^শুরবাড়ির লোকজন । যৌতুকের জন্য ঘটনার আগের দিন শুক্রবার দিনে এবং রাতে স্বামী সুজনসহ অন্যরা একাধিক বার তাকে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। এক পর্যায়ের রাতের কোন এক সময়ে জোসৎনা বেগমকে পিটিয়ে হত্যা করে তারা। এ ঘটনা ধামা-চাপা দেয়ার জন্য সকালে নিহতের লাশ সদর হাসপাতালে নিয়ে আসে স্বামী সুজন ও পরিবারের অন্যরা। সদর হাসপাতালের জরুরী বিভাগে জোসৎনার লাশ রেখে পালিয়ে যায় সুজন ও শ^শুরবাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ দিকে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, সকালে জোসৎনা বেগম নামে এক গৃহবধুকে মৃত হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে তার স্বামী সুজন। পরে হাসপাতালে তার লাশ রেখে পালিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

লক্ষ্মীপুরে গৃহবধুকে পিটিয়ে হত্যা, হাসপাতালে লাশ রেখে পালিয়েছে স্বামী !

আপডেট সময় : ০৬:১০:৩০ অপরাহ্ণ, শনিবার, ২১ এপ্রিল ২০১৮