রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

ঝিনাইদহে এশার উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • আপডেট সময় : ০২:১২:২৫ অপরাহ্ণ, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮
  • ৮১৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদাতাঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের পায়রাচত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পোষ্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে আমরা ঝিনাইদহ বাসী’র ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, ইফফাত জাহান ইশার উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। ইশা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. ইসমাইল হোসেনের বাদশা’র মেয়ে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

ঝিনাইদহে এশার উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আপডেট সময় : ০২:১২:২৫ অপরাহ্ণ, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮