রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

ঝিনাইদহে বর্ণাড্য আয়োজনে চৈত্র সংক্রান্তি উৎসব পালিত !

  • আপডেট সময় : ০২:০৬:৫৯ অপরাহ্ণ, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮
  • ৮১০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদাতাঃ

ঝিনাইদহে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে চৈত্র সংক্রান্তি উৎসব। শুক্রবার সকাল থেকে জেলার ৬টি উপজেলার বিভিন্ন স্থানে পূজা পার্বনের মধ্য দিয়ে উৎসব চলছে। পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে বছরের শেষ দিনে সনাতন ধর্মাবলম্বীরা আয়োজন করে এ উৎসবের। একখন্ড পাটবান মাথায় নিয়ে পূজারিরা গ্রামের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে নেচে গেয়ে শিবের আরাধনা করে। পুজারীরা জানান, সূর্যের তেজ প্রশমণ ও বৃষ্টি লাভের আশায় কৃষিজীবী সমাজ বহু অতীতে চৈত্র সংক্রান্তি উৎসবের উদ্ভাবন করেছিল। পূজারিরা শিব ও গৌরী সেজে দুজন নৃত্য করে। তাদের সাথে অন্যরা গণ, প্রেত, নন্দী, ভৃঙ্গি সেজে নাচ করে। এসময় গাওয়া হয় শিবের আরাধনামূলক ভক্তি গান। যার মাধ্যমে থাকে শিবের নিদ্রাভঙ্গ, বিয়ে ও গৃহস্থ জীবনের আলোকপাত। এদিকে চৈত্র সংক্রান্তি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে বসেছে গ্রামীন মেলা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

ঝিনাইদহে বর্ণাড্য আয়োজনে চৈত্র সংক্রান্তি উৎসব পালিত !

আপডেট সময় : ০২:০৬:৫৯ অপরাহ্ণ, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮