রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

ঝিনাইদহে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সাথে পুলিশের বাদানুবাদ ও ধস্তাধস্তি !

  • আপডেট সময় : ০২:৪৭:২০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮
  • ৮৭০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদাতাঃ

কোটা সংস্কারের দাবিতে ঝিনাইদহের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের বাদানুবাদ ও ধস্তাধস্তির মধ্যদিয়ে কর্মসুচি শেষ হয়েছে। বুধবার সকাল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় ও কেসি কলেজের শিক্ষার্থীরা ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের শহীদ মিনার চত্বরে কর্মসুচি পালন করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। বুধবার সকালে চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের শহীদ মিনার চত্বরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রান্ত, মিম, সাকিব, আতিক, সুদিপ্ত, দিবা, আকাশ, নিশি ও সাগরসহ অর্ধশত শিক্ষর্থী কোটা সংস্কারের দাবীতে মানববন্ধন কর্মুসচি পালন করে। এ সময় পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিতে চাইলে ধস্তাধস্তি ও বাদানুবাদের ঘটনা ঘটে। ইবির শিক্ষার্থী সুদিপ্ত জানান, পুলিশের অনুরোধে তারা চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড থেকে তারা ঝিনাইদহ সরকারী কেসি কলেজ ও পরে শহরের পায়রা চত্বরে জড়ো হয়। সেখানে ঝিনাইদহ থানার ওসি (অপারেশন) মহসিনের নেতৃত্বে একদল পুলিশ তাদের ঘিরে রাখে। এ সময় ঘন্টাব্যাপী অবরুদ্ধ থাকার পর তারা একই দাবীতে আগামীকাল বৃহস্পতিবার ঝিনাইদহ শহরে বিক্ষোভ কর্মসুচি পালন করবেন বলে ঘোষনা দেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা বাসষ্ট্যন্ডে দায়িত্বে থাকা এসআই জসিম জানান, সকালে কতিপয় শিক্ষার্থী কোটা সংস্কারের দাবিতে মানববন্ধনের চেষ্টা করে। পুলিশ তাদের বুঝিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। এ ব্যাপারে ঝিনাইদহ থানার ওসি এমদাদুল হক শেখ জানান, কোটা সংস্কারের দাবিতে শহরের পায়রা চত্বরে মানববন্ধন কর্মসুচির জন্য আসে। পরে তারা এমনি এমনিতেই চলে যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

ঝিনাইদহে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সাথে পুলিশের বাদানুবাদ ও ধস্তাধস্তি !

আপডেট সময় : ০২:৪৭:২০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮