সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান

ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের বড় ধরণের ভুল সংশোধন বন্ধ!

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:১০:৫০ অপরাহ্ণ, সোমবার, ১২ মার্চ ২০১৮
  • ৭৭০ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ পাসপোর্টের ছোটখাট ভুল ব্যতিত কোনরূপ তথ্য পরিবর্তন সম্বলিত আবেদন পত্র গ্রহন বন্ধ করা হয়েছে! ফলে পাসপোর্ট গ্রহিতাদের দুর্ভোগ ও হয়রানী ব্যাপক ভাবে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে গ্রামের অসচেতন মানুষ যাদের ভোটার আইডি ও জন্ম নিবন্ধনে বড় ধরণের তথ্যের গরমিল বা বানান ভুল রয়েছে তাদের ক্ষেত্রে পাসপোর্ট করা দুরুহ হয়ে পড়েছে। তবে ছোট খাট ভুল ও বানান সংশোধন করে পাসপোর্ট প্রদান অব্যাহত রয়েছে বলে ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে জাননো হয়েছে। পাসপোর্ট অধিদপ্তরের এক অফিস আদেশে বলা হয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক আবেদনকারী পাসপোর্টে তাদের নাম, পিতা ও মাতার নাম অথবা প্রাক পরিচয় সম্পুর্ন রুপে পরিবর্তন এমনকি কোন কোন ক্ষেত্রে বয়সও সংশোধন করে পাসপোর্ট রি-ইস্যুর জন্য আবেদন করছেন। এ ভাবে যত্রতত্র পরিবর্তনের ফলে বহির্বিশ্বে বাংলাদেশী পাসপোর্টের গ্রহনযোগ্যতা নিদরুন ভাবে হ্রাস পাচ্ছে। মহাপরিচালকের পক্ষে পরিচালক (পাসপোর্ট, ভিসা ও পরিদর্শন) মোঃ সাইদুর রহমান গত ৭ মার্চ ৯২৫/১৩১ নং স্মারকে এই আদেশ জারী করেন। অফিস আদেশে আরো উল্লেখ করা হয়েছে, তথ্য পরিবর্তন করে ভিন্ন তথ্য সম্বলিত পাসপোর্ট গ্রহনের ফলে পাসপোর্ট বাহককে ইমিগ্রেশনে প্রতিবন্ধকতার সম্মুখিন হতে হচ্ছে। এতে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ইতিমেধ্য তথ্য পরিবর্তন সম্বলিত যে সব আবেদনপত্র গহন করা হয়েছে সেসব আবেদনকারীকে কলনোটিশ প্রদান করে আগের তথ্যানুযায়ী পাসপোর্ট নিতে বলা হচ্ছে। অফিস আদেশে আরো বলা হয়েছে অপারেটর কর্তৃক ভুল ও বানান ভুল ব্যতিত কোনরুপ তথ্য পরিবর্তন সম্বলিত আবদনপত্র গ্রহন না করতে দেশের সব আঞ্চলিক পাসপোর্ট অফিসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বজলুর রশিদ জানান, তথ্য পরিবর্তনের ফলে বর্হিবিশ্বে বাংলাদেশী পাসপোর্টের মান কমেছে। ফলে কর্তৃপক্ষ দেশের সুমান বৃদ্ধির জন্যই এই অফিস আদেশ জারী করেছে। তিনি আরো বলেন, বিষয়টি জনগনকে অবহিত করতে ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের পক্ষ থেকে সচেতনতা বাড়ানো হচ্ছে। তবে ছোটখাট ভুল সংশোধর অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল

ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের বড় ধরণের ভুল সংশোধন বন্ধ!

আপডেট সময় : ০৮:১০:৫০ অপরাহ্ণ, সোমবার, ১২ মার্চ ২০১৮