সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান

শৈলকুপায় চাঁদাবাজদের ভয়ে ৩মাস ধরে ঘর বাড়ি গ্রাম ছাড়া ১টি পরিবার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:০৮:৪৭ অপরাহ্ণ, সোমবার, ৫ মার্চ ২০১৮
  • ৭৯২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় চাঁদাবাজদের ভয়ে ৩মাস ধরে নরুল ইসলাম নামে এক ব্যাক্তি তার পরিবার নিয়ে বাড়ি ঘর গ্রাম ছাড়া রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ত্রিবেনী গ্রামে। এ বিষয়ে তিনি মুখ খুলতে সাহস পাননি। নিরবে গ্রাম ছেড়ে পালিয়ে যায় তবে গত কয়েকদিন আগে শৈলকুপা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে তিনি অভিযোগ করেন। নুরুল ইসলাম জানায়, ত্রিবেনী গ্রামের লাল্টু, টিটু, রেজাউল, বল্টু ও তপেলসহ ৮/১০ জন গত ৪মাস আগে তার কাছে ৫০হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তাদের পরিবারের উপর বিভিন্ন অত্যাচার চালায়। এছাড়া তাদের কে গ্রাম ছাড়া করবে বলে বিভিন্ন হুমকি-ধামকি দিতে থাকে। এক পর্যায়ে গত তিন মাস আগে নরুল ইসলামের পরিবারকে গ্রাম ছাড়া করতে বাধ্য করে চাঁদাবাজ গ্রæপ। তিনি গ্রামে ফিরে আসতে প্রশাসনসহ বিভিন্ন জায়গায় ঘুরছেন। এব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দিলে কোনো প্রতিকার মেলেনি বলেও জানান নুরুল ইসলাম। তিনি বিচারের আশায় আদালতের স্বরণাপূর্ন হবেন বলে জানিয়েছে। এবিষয়ে ত্রিবেনী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক খান এঘটনার সুষ্ঠ তদন্ত করে অপরাধীদের শাস্তি দাবি করেন। উল্লেখ্য, এর আগে ত্রিবেনী রিশি সম্প্রদায়ের জয় গোপাল ও কার্তীক দাসের ২টি পরিবারকে এই চাঁদাবাজরা গ্রাম ছাড়া করে। জোর করে তাদের জমি রেজিস্ট্রি করে নেয় চাঁদাবাজরা। এছাড়া এদের অত্যাচারে বাবা মায়ের ভিটা ছেড়ে চলে আসে ত্রিবেনী গ্রামের নাসির মন্ডল। বর্তমানে নাসির মন্ডলের বাড়ীতে চাঁদাবাজ গ্রæপের মুল হোতা লাল্টু বসবাস করছে। এবিষয়ে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা) সার্কেলের এএসপি তারেক আল মেহেদী জানান, বিষয়টি তার জানা নাই। অভিযোগ দিলে অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল

শৈলকুপায় চাঁদাবাজদের ভয়ে ৩মাস ধরে ঘর বাড়ি গ্রাম ছাড়া ১টি পরিবার

আপডেট সময় : ০৮:০৮:৪৭ অপরাহ্ণ, সোমবার, ৫ মার্চ ২০১৮