রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

নান্দাইলে গভীর নলকুপ পরিচালনা নিয়ে জটিলতা ॥ ১শ একর জমিতে বোরো ধান আবাদ বন্ধ

  • আপডেট সময় : ০৫:১৯:১৭ অপরাহ্ণ, শনিবার, ১৩ জানুয়ারি ২০১৮
  • ৮০১ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭নং মুশুলী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বিএডিসি কর্তৃক পরিচালিত ৬৮ নং গভীর নলকূপ পরিচালনা নিয়ে দুই পক্ষের মাঝে সৃষ্ট গোলযোগের কারনে চলতি বছর ১শ একর জমিতে বোরো ধান আবাদ বন্ধ থাকার এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে। বিএডিসি নান্দাইল অফিস কর্তৃক উক্ত গভীর নলকূপ পরিচালনা করার জন্য স্থানীয় বোরো চাষীদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে বাহাদুর গ্রামের মোঃ আবু তাহের লাল মিয়া বিএডিসি অফিসে সরকার রশিদমূলে ২৩ হাজার ৫শত টাকা জমা দিয়েছেন। গত ১২ই জানুয়ারী উক্ত আবু তাহের গভীর নলকূপ চালু করতে গেলে একই গ্রামের মৃত হাজী আদম আলীর পুত্র নুরুল ইসলাম, মৃত আব্দুল মজিদের পুত্র আব্দুস সাত্তার, মৃত কিতাব আলীর পুত্র ওয়াছিদ মিয়া, আব্দুর রাশিদের পুত্র রতন মিয়া গং গভীর নলকূপ পরিচালনা করতে বাধা প্রদান করেন। এতে করে উভয় পক্ষের মাঝে সমূহ গোলযোগের সৃষ্টি হয়। গত বৎসর গোলযোগের কারণে গভীর নলকূপটি বন্ধ ছিল। নান্দাইল উপজেলা সেচ কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন জানান, গত বৎসর গোলযোগের কারনে এলাকায় বড় আকারের সভা করে সর্বসম্মতিক্রমে আবু তাহের লাল মিয়া গংকে ৮ বৎসর গভীর নলকূপ পরিচালনা করার দায়িত্ব রেজিলিউশনমূলে দেওয়া হয়। তিনি বিদ্যুৎ বিল সহ যাবতীয় বিল পরিশোধ করে যাবেন। এখানে নুরুল ইসলাম গংদের বাধা প্রদান করার আইনগত কোন ভিত্তি নেই। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য নিজে ডাক বাংলায় দরবার করে ফয়সালা করে দিয়েছিলেন। জানাগেছে বাহাদুরপুর গ্রামে মৃত আব্দুল মজিদের পুত্র কথিত ইয়াবা ও মাদক ব্যবসায়ী আব্দুস সাত্তার কুট কৌশলে গ্রামে নানা ধরনের অসুবিধার সৃষ্টি করে গভীর নলকূপ পরিচালনায় বাধা দিয়ে যাচ্ছে। গভীর নলকূপের নিরীহ ম্যানেজার আবু তাহের লাল মিয়া বর্তমান ২০১৮ সনে অধিক বোরো ধান উৎপাদনের স্বার্থে গভীর নলকূপটি যাতে চালু রাখা যায় এরজন্য তিনি প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

নান্দাইলে গভীর নলকুপ পরিচালনা নিয়ে জটিলতা ॥ ১শ একর জমিতে বোরো ধান আবাদ বন্ধ

আপডেট সময় : ০৫:১৯:১৭ অপরাহ্ণ, শনিবার, ১৩ জানুয়ারি ২০১৮