রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

রাজস্ব আয়ের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে হবে !

  • আপডেট সময় : ১১:৪১:৩১ পূর্বাহ্ণ, সোমবার, ১ জানুয়ারি ২০১৮
  • ৮৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নবনিযুক্ত মুখ্য সচিব মো. নজিবুর রহমান রাজস্ব আয়কে উপযুক্ত কাজে ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
রোববার রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা-ভ্যাট কমিশনারেট দক্ষিণ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘গত কয়েকবছরে ব্যবসাবান্ধব রাজস্ব প্রশাসন যেমন তৈরি হয়েছে, তেমনি রাজস্ব আহরণে নতুন সংস্কৃতির সৃষ্টি হয়েছে। রাজস্ব আয় কয়েকগুণ বেড়ে গেছে। এখন এই রাজস্বকে উপযুক্ত কাজে ব্যবহার নিশ্চিত করতে হবে।’
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবে গতকাল তিনি শেষ কর্মদিবস পার করেন। গত তিন বছর রাজস্ব প্রশাসনে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে নজিবুর রহমান বলেন, এই সময়ে রাজস্ব প্রশাসনে জনবান্ধব সংস্কৃতি চালু করতে সক্ষম হয়েছি। এরই ধারাবাহিকতায় রাজস্ব আহরণে ঘটেছে অভূতপূর্ব উন্নতি।এই সাফল্যের পেছনে রাজস্ব প্রশাসনের কর্মকর্তাদের অসীম আন্তরিকতা ছিল বলে তিনি উল্লেখ করেন।
রাজস্ব আহরণের এই সাফল্য চলমান থাকবে আশা প্রকাশ করে নবনিযুক্ত মুখ্য সচিব বলেন, ‘আশা করি আপনারা সৃজনশীল ও উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে রাজস্ব আয়ের পরিসর আরো বড় করবেন। করদাতারা আরো কম সময় ও সহজে করসেবা পাবেন।’
১৯৮২ নিয়মিত ব্যাচের প্রশাসনে ক্যাডারে নিয়োগ পাওয়া নজিবুর রহমান অভ্যন্তরীণ সম্পদ বিভাগে আসার আগে পরিবেশ ও বন মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

রাজস্ব আয়ের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে হবে !

আপডেট সময় : ১১:৪১:৩১ পূর্বাহ্ণ, সোমবার, ১ জানুয়ারি ২০১৮