বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

অভিষেক সিরিজেই সন্দেহজনক বোলিং অ্যাকশন বিটনের !

  • আপডেট সময় : ১১:৩৮:৪৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭
  • ৭৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চলতি নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজের ডান-হাতি পেসার রন্সফোর্ড বিটনের। এই সিরিজেই বিটনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। গত বুধবার ওয়ানডে অভিষেক হয় তার। আর শনিবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষেই বিটনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচ অফিসিয়ালরা। সন্দেহের ম্যাচে ৮ ওভারে ৬০ রানে ১ উইকেট নিয়েছেন বিটন।

ফলে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে বিটনকে। আগামী ১৪ দিনের মধ্যে আইসিসির অনুমোদিত পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে তাকে। পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং-এ কোন বাধা নিষেধ নেই বিটনের।

এজন্য নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বোলিং করতে পারবেন বিটন। এমনকি কিউইদের বিপক্ষেও তিন ম্যাচের টুয়েন্টি টুয়েন্টি সিরিজেও বোলিং করতে পারবেন ২৫ বছর বয়সী বিটন। চলতি নিউজিল্যান্ড সফরের টি-২০ সিরিজে প্রথমবারের মত এই ফরম্যাটের স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন বিটন। এই ২ ম্যাচে বল হাতে ১ উইকেট ও ১৫ রান করেছেন তিনি।
মঙ্গলবার ওয়ানডে সিরিজ শেষে ২৯ ডিসেম্বর থেকে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। যা শেষ হবে ৩ জানুয়ারি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

অভিষেক সিরিজেই সন্দেহজনক বোলিং অ্যাকশন বিটনের !

আপডেট সময় : ১১:৩৮:৪৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭