বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

হার্শার বর্ষসেরা ওডিআই একাদশে সাকিব !

  • আপডেট সময় : ১১:৩৬:১২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭
  • ৭৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ক্যালেন্ডারের হিসেবে আরও একটি বছর সমাপ্তির পথে। কিন্তু এই সময়ে ক্রিকেট অঙ্গনে রেকর্ডের ভাঙ্গা-গড়ার লড়াই হয়েছে। নতুন করে রচিত হয়েছে অনেক ক্রিকেটীয় গল্পগাঁথা। আর বছর শেষে এসব কিছ বিবেচনায় নিয়ে বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছেন ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। যেখানে ঠাই পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

হার্শার এই দল নিয়ে ‍অবশ্য ইতোমধ্যে নানা বিতর্কও ছড়িয়েছে। কেননা তার দলে তিনি নিজ দেশ ভারতের পাঁচজন রাখলেও, নেই কোনো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ বা শ্রীলঙ্কার তারকারা।

ক্রিকবাজে প্রকাশ করা এই তালিকায় হার্শা দ্বিতীয় সর্বোচ্চ ইংল্যান্ডের দু’জন রেখেছেন। আর একজন করে আছেন বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও আফগানিস্তানের।

এদিকে ২০১৭ সালটা সাকিবের ভালোই কেটেছে বলতে হবে। এ সময় তিনি ১৪ ম্যাচের ১২ ইনিংসে ব্যাট করে ৩৫.৮৩ গড়ে ৪৩০ রান করেছেন। একটি সেঞ্চুরির পাশাপাশি ছিল তিনটি হাফসেঞ্চুরি। চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়ের ম্যাচে ১১৪ রান করেছিলেন সাকিব। অন্যদিকে ১২ ইনিংসে বল করে পেয়েছিলেন ৬ টি উইকেট।

হার্শা ভোগলের ২০১৭ সালের সেরা ওয়ানডে একাদশঃ রোহিত শর্মা (ভারত), শিখর ধাওয়ান (ভারত), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), মাহেন্দ্র সিং ধোনি (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), সাকিব আল হাসান (বাংলাদেশ), রশিদ খান (আফগানিস্তান), জাসপ্রিত বুমরাহ (ভারত), লিয়াম প্ল্যাংকেট (ইংল্যান্ড) ও হাসান আলী (পাকিস্তান)।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

হার্শার বর্ষসেরা ওডিআই একাদশে সাকিব !

আপডেট সময় : ১১:৩৬:১২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭