রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

সন্ত্রাস ও জঙ্গি দমনে পুলিশ সফল হয়েছে : আইজিপি

  • আপডেট সময় : ০১:১৩:৪৩ অপরাহ্ণ, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একে এম শহীদুল হক বলেছেন, সন্ত্রাস ও জঙ্গি দমনে পুলিশ সফল হয়েছে।
তিনি বলেন, নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে পুলিশের সক্ষমতা রয়েছে এবং পুলিশ এখন যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায়ও প্রস্তুত।
তিনি আজ শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে এসআই শিরু মিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি’র (বিআরপিওডব্লিউএ) ৩৫তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
সমিতির সভাপতি এম সহীদুল ইসলাম চৌধুরীর সভপতিত্বে অনুষ্ঠানে সহ-সভাপতি ও প্রাক্তন অতিরিক্ত সচিব মো: সারোয়ার হোসেন, মহাসচিব মিয়া লুৎফর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সমিতির সদস্যসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, পুলিশ দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশ যথেষ্ট সফলতা দেখাতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, পুলিশে কর্মরত এবং প্রবীণ কর্মকর্তাদের সম্মিলনে আমরা একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই। এসময় আইজিপি এ কাজে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।
পুলিশ প্রধান বলেন, অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মকর্তারা আমাদের সম্পদ। তাদের পরামর্শ এবং স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাদের পাথেয়। পুলিশ কর্মকর্তারা অবসরে গিয়েও সামাজিক এবং নাগরিক দায়বোধ থেকে নিজেদের জনসেবায় নিয়োজিত রাখছেন তা সত্যিই প্রশংসনীয়।
এ অনুষ্ঠানে ‘এস এম আহসান স্মৃতি পুরস্কার’, ‘প্রফেসর অনামিকা হক লিলি ও ড. এম এনামুল হক পুরস্কার’, ‘এম এন ভক্ত-শিপ্রা ভক্ত ফান্ড’ এবং ‘ক্ষিতিশ চন্দ্র মল্লিক-মায়া মল্লিক ফান্ড’ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
সমিতির চারজন বয়:জ্যেষ্ঠ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আইজিপি এসময় তাদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।
এর আগে আইজিপি রাজারবাগে এসোসিয়েশনের নবনির্মিত ভবন ‘বিআরপিওডব্লিউএ কমপ্লেক্স’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

(বাসস)

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

সন্ত্রাস ও জঙ্গি দমনে পুলিশ সফল হয়েছে : আইজিপি

আপডেট সময় : ০১:১৩:৪৩ অপরাহ্ণ, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭