বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

টি-টুয়েন্টিতে এশিয়া একাদশকে কাতারের হোয়াইটওয়াশ !

  • আপডেট সময় : ১২:৫৪:৩৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কাতারে অনুষ্ঠিত এশিয়া স্টার একাদশ বনাম কাতার স্টার একাদশ এর মধ্যকার তৃতীয় টি-২০ ম্যাচেও জয় পেয়েছে কাতার।

কাতারের জাতীয় দিবস উপলক্ষে ম্যাচগুলো কাতারের একমাত্র ক্রিকেট ষ্টেডিয়াম এশিয়ান টাউনে অনুষ্ঠিত হয়।

টস জিতে কাতার স্টার একাদশ এশিয়া স্টার একাদশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়।এশিয়া স্টার একাদশ নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২০৪ রানের বড় স্কোর সংগ্রহ করে।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ বলে অপরাজিত ৭৬ রান করেন পাকিস্তানি ব্যাটসম্যান মিসবাউল হক, সালমান বাট ৪৪ বলে ৫৮ ও ইয়াসির হামিদ ২৯ বলে ৪৩ রান ও শাহজাদ অপরাজিত ১৯ রান করেন।কাতার স্টার একাদশের ইকবাল ৩ ওভারে ২৭ রান দিয়ে নেন ১ টি ও মুরাদ ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ১ টি উইকেট, বাংলাদেশী আরাফাত সানী ৩ ওভার বল করে ৩৯ রান ও ইলিয়াস সানী ৩ ওভার বল করে ৩৩ রান দিয়ে কোন উইকেট পাননি।

২০৫ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে গিয়ে কাতার স্টার একাদশের ওপেনিং জুটি ফায়সাল ও কামরানের ব্যাট থেকে ৬ ওভারে ৭২ রান আসে, কামরান ব্যক্তিগত ১৭ রানে আউট হলেও ফায়সালের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৯৯ রানের অনবদ্য ইনিংস। এনামুলের ৪০ বলে ৫৮ রান ও তাইমুরের ১১ রানে ১বল হাতে রেখে জয় নিশ্চিত হয় কাতার স্টার একাদশের।এশিয়া স্টার একাদশের সাঈদ আজমল ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ২ টি উইকেট ও জামাল হোসাইন ৩ ওভার ৫ বলে ২৬ রান দিয়ে নেন ১ টি উইকেট।

৯৯ রানের অনবদ্য ইনিংসের জন্য ফায়সাল ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।কাতার স্টার একাদশের আছিম নির্বাচিত হন ম্যান অব দ্য সিরিজ।সিরিজে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশি আমিনুল ইসলাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

টি-টুয়েন্টিতে এশিয়া একাদশকে কাতারের হোয়াইটওয়াশ !

আপডেট সময় : ১২:৫৪:৩৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭