বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

কপাল পুড়ল ম্যানইউ’র, সেমিতে ব্রিস্টল !

  • আপডেট সময় : ১২:৫৩:২৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ লিগ কাপের সেমিতে উঠে গেল ব্রিস্টল সিটি। কোয়ার্টার ফাইনালে বুধবার রাতে শেষ মুহূর্তের গোলে হোসে মরিনহোর দলকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ব্রিস্টল।

গোলশূন্য প্রথমার্ধের পর বিরতির পরপরই এগিয়ে যায় ব্রিস্টল সিটি। খেলার ৫১তম মিনিটে বাম পায়ের শটে দারুণ গোল করে ব্রিস্টলকে এগিয়ে নেন জো ব্রায়ান।তবে সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড। জ্লাতান ইব্রাহিমোভিচের শট জালে আশ্রয় নিলে সমতায় ফেরে রেড ডেভিলরা।

তবে যোগ করা সময়ে কপাল পুড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের। যোগ করা সময়ের শেষ মুহূর্তে কোরে স্মিথের গোলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রিস্টল সিটি। শেষ বাঁশি বাজার পরপরই ব্রিস্টলের সমর্থকরা মাঠে নেমে সমর্থকদের সঙ্গে উৎসবে মেতে উঠেন।

সেমিফাইনালের প্রথম লেগে আগামী ৮ জানুয়ারি ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ব্রিস্টল সিটি। দুই সপ্তাহ পর ফিরতি লেগ অনুষ্ঠিত হবে। অন্য সেমিফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে চেলসি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

কপাল পুড়ল ম্যানইউ’র, সেমিতে ব্রিস্টল !

আপডেট সময় : ১২:৫৩:২৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭