শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

ভ্যাট প্রতিপালনকারী ব্যবসায়ীর সংখ্যা বাড়ছে !

  • আপডেট সময় : ০৩:৪১:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭
  • ৮৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজস্ববান্ধব পরিবেশের উন্নতি এবং কর সচেতনতা তৈরি হওয়ায় ভ্যাট প্রতিপালনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। চলতি (২০১৭-১৮) অর্থবছরের শুরুতে ভ্যাট দাখিলপত্র জমাদানকারী বা প্রতিপালনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৬ হাজার ৮০০। সোমবার পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজারে।
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ও ভ্যাট অনলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রেজাউল হাসান বাসস’কে বলেন,সম্পূর্ণ হয়রানিমুক্ত পরিবেশে ব্যবসায়ীরা যাতে সহজ পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করতে পারেন,এজন্য অনলাইন ভ্যাট নিবন্ধন চালু করা হয়েছে। পাশাপাশি নানা কার্যক্রমের মাধ্যমে কর সচেতনতা তৈরি করা হচ্ছে। এতে ভ্যাট প্রতিপালনকারী ব্যবসায়ীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন,ভ্যাট অনলাইন বা যে অটোমেশন বাস্তবায়ন করা হচ্ছে-এর একটি শর্ত হলো সময়মত দাখিলপত্র জমা দেওয়া। এর ফলেও ভ্যাট প্রতিপালনকারী ব্যবসায়ীর সংখ্যা দ্রুত বাড়ছে।
উল্লেখ্য,ভ্যাট আইন-১৯৯১ এর আওতায় বর্তমানে ৮ লাখ নিবন্ধন রয়েছে। এর মধ্যে অনলাইনে নিবন্ধনের সংখ্যা ৭১ হাজার। এই ৭১ হাজারের মধ্যে দাখিলপত্র জমা দেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ৬০ হাজার। অনলাইন ভ্যাট কার্যক্রমের আওতায় পুরনো নিবন্ধন বাতিল করা হচ্ছে। পুরনো নিবন্ধনকারীরা এখনও অনলাইনে পুন:নিবন্ধন করার সুযোগ পাচ্ছে।
রেজাউল হাসান বলেন,দাখিলপত্র জমা না দিলে বিভিন্ন আইনগত জটিলতায় পড়তে হয়,ব্যবসায়ীরা এসব বিষয়ে এখন সচেতন হচ্ছে। যা তাদের ভ্যাট দাখিলপত্র জমা দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

ভ্যাট প্রতিপালনকারী ব্যবসায়ীর সংখ্যা বাড়ছে !

আপডেট সময় : ০৩:৪১:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭