শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

বেসরকারি বিশ্ববিদ্যালয় দেশে উচ্চশিক্ষায় নতুন মাত্রা যোগ করেছে : শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় : ১০:৩৯:৪২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭
  • ৮৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে উচ্চশিক্ষায় নতুন মাত্রা যোগ করেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিরাট সম্ভাবনাময় একটি খাত।
তিনি বলেন, ‘বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলো সেশনজট নিরসন করে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে অবদান রাখছে’।
শিক্ষামন্ত্রী আজ বুধবার সাভারের খাগানে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আবাসিক ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাদ আন্দালিব বক্তব্য রাখেন। সমাবর্তন বক্তা ছিলেন দৃক পিকচার লাইব্রেরী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. শহিদুল আলম।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে কোন পার্থক্য করি না। তারা সকলেই আমাদের সন্তান এবং জাতির ভবিষ্যৎ। তাদের সকলের জন্যই আমরা মানসম্মত শিক্ষা এবং সুযোগ নিশ্চিত করতে চাই’।
শিক্ষার গুণগতমান বৃদ্ধি করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যারা ভাল কাজ করছেন, দেশের জন্য কাজ করছেন, তারা অবশ্যই অনুকরণীয় হবেন এবং সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে’।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কৃতি শিক্ষার্থীদের মাঝে পদক বিতরণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

বেসরকারি বিশ্ববিদ্যালয় দেশে উচ্চশিক্ষায় নতুন মাত্রা যোগ করেছে : শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ১০:৩৯:৪২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭