শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

হেফাজতের মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা !

  • আপডেট সময় : ০৪:০৫:৫৬ অপরাহ্ণ, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
  • ৮৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পুলিশি বাধার মধ্যদিয়ে শেষ হয়েছে হেফাজতে ইসলামের মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি। আজ দুপুর ১২টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা এ মিছিল শুরু করেন।

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় মিছিলসহ দলের নেতাকর্মীরা পল্টন মোড়, কাকরাইল হয়ে শান্তিনগর এলাকায় পৌঁছালে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এরপর পুলিশের সহায়তায় হেফাজতের ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোছাইন কাসেমীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি দেওয়ার জন্য মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে রওনা দেন।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা আহমদ আব্দুল কাদের, মাওলানা আজীজুল হক ইসলামাবাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী।

এর আগে হেফাজতে ইসলাম বায়তুল মোকাররমের উত্তর গেইটে সমাবেশ করে। ইসরাইলের হাত থেকে জেরুজালেম যতোদিন পর্যন্ত মুক্ত না হবে ততোদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আসে সমাবেশ থেকে। এছাড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রীয় সব সম্পর্ক ছিন্ন এবং ইসরাইলের সব পণ্য বর্জন করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

উল্লেখ্য, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

হেফাজতের মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা !

আপডেট সময় : ০৪:০৫:৫৬ অপরাহ্ণ, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭