বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

২০২৩ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে !

  • আপডেট সময় : ০২:০৯:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

২০২৩ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে ভারত। এ বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) অফিসিয়ালি ঘোষণা দিয়েছে।

এর আগে ২০১৩ সালেই বিশ্বকাপ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছিল ভারত। ওই সময় লন্ডনে আইসিসির বার্ষিক কনফারেন্সে ভারতকে এ অনুমোদন দেওয়া হয়।

এছাড়া ২০২১ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ভারত বলে জানানো হয়েছে।

এ ব্যাপারে বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সেক্রেটারি অমিতাভ চৌধুরি বলেন, ‘২০২৩ বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে ভারতের স্লট আগেই বরাদ্দ করেছিল আইসিসি। সোমবারের সভায় আমরা এই প্রস্তাব চূড়ান্ত করেছি। শুধু বিশ্বকাপই নয়, সেই সঙ্গে তার দু’বছর আগে ২০২১ সালের চ্যাম্পিয়নস ট্রফিও আয়োজন করবে ভারত। পার্থক্য হল, অতীতে ভারত কখনো একক ভাবে বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করেনি। ১৯৮৭, ১৯৯৬ ও ২০১১ সালে ভারতের সঙ্গে অন্যতম শরিক দেশ ছিল পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এবার তাই একটি নতুন অভিজ্ঞতা ও ভারতীয় ক্রিকেট প্রশাসকদের জন্য।

এদিন আরও জানানো হয় ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ক্রিকেটের তিনটি ফরম্যাট মিলিয়ে মোট ৮১টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। বর্তমান ট্যুর প্রোগ্রামের চেয়ে সংখ্যাটা ৩০ ম্যাচ বেশি।

এদিকে ভারত ২০০৬ সালে একমাত্র চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করেছিল। তবে চ্যাম্পিয়নস ট্রফি আদৌ ২০২১ সালে আয়োজিত হবে কি না, এ নিয়ে সন্দেহ আছে। কেননা আইসিসির নতুন ওয়ানডে লিগ চালু হলে এই টুর্নামেন্ট বাতিল হয়ে যেতে পারে। যদিও এখন পর্যন্ত ২০২১ সালের আগে ওয়ানডে লিগ চালু করার পরিকল্পনা নেই আইসিসির।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

২০২৩ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে !

আপডেট সময় : ০২:০৯:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭