শনিবার | ১৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

বাংলাদেশ এখন ৮ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে !

  • আপডেট সময় : ০২:০৬:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭
  • ৮২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ৯ বছর আগে এদেশে ৮ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করত, এখন ৮ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। এভাবে দেশের ১৬ কোটি মানুষকে ইন্টারনেটের আওতায় আনতে চাই। ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দর্শন, তাকে ভিত্তি করেই ইন্টারনেট সুবিধা গ্রামেও পৌঁছে দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসের শোভাযাত্রা উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ ভিশনকে নিয়ে অনেকেই ঠাট্টা তামশা করেছেন। অনেকে বলেছেন যে বাংলাদেশ ৩০ শতাংশ মানুষের ঘরে বিদ্যুৎ নেই, যে বাংলাদেশ আট লাখের কম মানুষ ইন্টারনেট ব্যবহার করত, সেই বাংলাদেশকে কিভাবে শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করবেন? শেখ হাসিনা নিজের দর্শনের মাধ্যমে শহর থেকে গ্রামের দিকে ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছেন। ডিজিটাল দেশের জন্য সারা দেশে ইন্টারনেট সংযোগ দেওয়া হচ্ছে। শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ২০১৮ সালের মধ্যে সাড়ে চার হাজার ইউনিয়নকে ফাইবার অপটিক হাই স্পিড কানেকটিভিটির আওতায় নিয়ে আসতে পারব।

আজ ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে এ দিবসের কার্যক্রম শুরু হয়। পরে শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

বাংলাদেশ এখন ৮ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে !

আপডেট সময় : ০২:০৬:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭