বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেলেন সাকিব !

  • আপডেট সময় : ০২:২৮:১৬ অপরাহ্ণ, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে সরিয়ে টাইগারদের টেস্ট দলের অধিনায়কত্ব সাকিবকে দেয়ার কথা আজই জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিবের ডেপুটি হিসেবে বড় ফরম্যাটে কাজ করবেন ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ।
টেস্ট দলের অধিনায়কত্ব পরিবর্তন নিয়ে পাপন বলেন, ‘টেস্ট ক্যাপ্টেন পরিবর্তন করেছি। এখন থেকে আগামী সিরিজে টেস্ট অধিনায়কত্ব করবেন সাকিব। সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।’
তিনি আরও বলেন, ‘পরিবর্তনের নির্দিষ্ট কোনো কারণ আছে তা না। আমরা মনে করেছি এখানে একটা পরিবর্তন হওয়া দরকার। আমরা মুশফিকের কাছ থেকে সেরা ব্যাটিংটা চাই। আমরা মনে করেছি, তাতে করে সে ব্যাটিংয়ে আরো বেশি মনোযোগী হতে পারবে। তাকে চাপমুক্ত করতে চাচ্ছি এবং ওভারঅল আমরা সামনে একটা পরিকল্পনা করেছি। আগামী ৪-৫ বছরের জন্য এটা তারই একটা পদক্ষেপ।’
আগেই টি-২০ দলের দায়িত্ব পাওয়া সাকিব এবার টেস্ট দলের অধিনায়ক। টি-২০তে সাকিবের ডেপুটি থাকছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। পাপন বলেন, ‘তামিম টি-২০ তে ডেপুটি ছিল, তাই থাকবে।’
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়ক মাশরাফির বিন মর্তুজা প্রথম টেস্টে হাঁটুর ইনজুরিতে পড়লে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সাকিব।
পরবর্তীতে ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে টেস্ট অধিনায়কের দায়িত্ব পান সাকিব। ২০১১ সাল পর্যন্ত টেস্ট দলের অধিনায়কত্ব করেন তিনি। এসময় তার নেতৃত্বে ৯ ম্যাচে ১ জয় ৮ হারের স্বাদ পায় বাংলাদেশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেলেন সাকিব !

আপডেট সময় : ০২:২৮:১৬ অপরাহ্ণ, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭