রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় তারা দুই ভাই।

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩৩:১৪ অপরাহ্ণ, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • ৮৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মু.ওয়াছীঊদ্দিন, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

হাসান-হোসেন দুই সহোদর। একই দিনে জন্মগ্রহণ করে তারা। গরীবের সংসারে জন্ম তাদের। মা-বাবাও শিক্ষার মর্ম বুঝে নি! নয়তো কষ্ট করেও শিক্ষার আলো দেখাতো হাসান ও হোসেনকে।

মাত্র ১২ বছরে পড়েছে তাদের বয়স। বাবা খোরশেদ আলম সিএনজি গাড়ি চালান। পরিবারের অভাব অনটন মোচনের চেষ্টায় বাবার হাত ধরে রাস্তায় নামে তারা।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় তারা দুই ভাই। লক্ষ্মীপুর টু বেগমগঞ্জ সড়কের জকসিন পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।

হাসান ও হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের শফিপুর গ্রামের মসজিদ বাড়ির খোরশেদ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবার সাথে হাসান হোসেন দুই ভাই লক্ষ্মীপুর থেকে ফ্রিজ কিনে ভ্যানযোগে চরচামিতা খালার বাড়িতে যাচ্ছিল। তাদের বাবা আর খালা সিএনজিতে ছিল। ফ্রিজসহ তাদের ভ্যান ওই সিএনজির সাথে বাঁধা ছিল। জকসিন পূর্ব বাজারে পৌঁছলে সিএনজি থেকে তাদের ভ্যানের বাঁধন খুলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ভ্যানটি পিছনে থাকা নোয়াখালীর চৌমুহনী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আনন্দ পরিবহণের একটি বাসের (ঢাকা মেট্টো-জ-০৪০৬২০) নিচে ঢুকে যায়। ভ্যানটিকে বাঁচাতে গেলে রাস্তার পাশে খাদে পড়ে যায় ওই বাসটি। তবুও শেষ রক্ষা হয় নি।

এতে ঘটনাস্থলে দুই সহোদরের মৃত্যু হয়। ওই বাসে থাকা কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান দুর্ঘটনা ও দুই সহোদরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের অভিমত, নিহত দুই সহোদরের পিতার ভুলেই এমন দুর্ঘটনার সূত্রপাত ঘটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় তারা দুই ভাই।

আপডেট সময় : ০২:৩৩:১৪ অপরাহ্ণ, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭